মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এবার দোটানায় বিসিসিআই  Search similar articles

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ল্যাশিংস বিশ্ব একাদশের হয়ে গতবছর দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন৷

আর সেটা নিয়েই ভারতীয় ক্রিকেত বোর্ড দোটানায় পড়েছে৷ এর কারণ হল ইন্ডিয়ান ক্রিকেট লীগের খেলোয়াড় দিনেশ মোঙ্গিয়ার সাথে তিনি সেই ম্যাচে অংশ নিয়েছিলেন৷

প্রসঙ্গত ইন্ডিয়ান ক্রিকেট লীগ'এর সঙ্গে কোনরকম সম্পর্ক জুড়তে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ইন্ডিয়ান ক্রিকেট লীগের খেলোয়াড়রা যেখানে খেলছে এমন ক্লাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোন ক্রিকেটারই খেলতে পারবে না বলে শর্ত জারি করেছে বিসিসিআই৷

ক্লাবের ওয়েবসাইট থেকে এই তথ্য উঠে এসেছে৷ তাতে জানা গেছে গতবছর 27শে জুন সচিন ও মোঙ্গিয়া মিলে ইনিংসের ওপেন করেছিলেন, তাতে সচিন 84 বলে 98 রান করলেও মোঙ্গিয়া করেন 41 বলে 72 রান৷

এছাড়াও এর পূর্বে 24শে জুন অপর এক ম্যাচে মোঙ্গিয়া ওপেনে আসেন নি, সচিন ওপেনে এসে করেন 32 রান ও মোঙ্গিয়া 3 নম্বরে নেমে করেন 66 রান৷ এখন এটাই দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কিনা!
অতিরিক্ত
চ্যাম্পিয়ানস ট্রফি বয়কট করল ইংল্যান্ড
সিরিজে ফিরবইঃ কুক
জয়ের খিদে নেই পাকিস্তানেরঃ রামিজ
প্রথম টেস্টে চাপে ভারত
আমরা চেষ্টা করেছিলাম জেতারঃ ফ্লিনটফ
ম্যানসন তৈরী করবেন ফ্লিনটফ