ভারতীয় ব্যাটসম্যানেরা দেশের মাটিতে বাঘ ও বিদেশের মাটিতে তারা যে কাগুজে বেড়াল ছাড়া অন্য কিছু নয়, সেটা ফের আরেকবার প্রমাণ করে দিল কাগুজে বাঘ ভারতীয় ব্যাটসম্যানেরা৷
যে পিচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা তাদের ব্যাটিং কৌশলের ক্ষমতা দেখিয়ে 6 উইকেটে 600 রান তুলল, সেই উইকেটেই ভারতীয় ব্যাটসম্যানেরা একেবারে ল্যাজেগোবড়ে হল৷ গতকালের 6 উইকেটে 159 রান নিয়ে খেলতে নেমে ভারত আজ তাদের প্রথম ইনিংস শেষ করল 223 রানে৷
আর এর জন্য অনেকটাই কৃতিত্ব দাবি করতে পারেন লক্ষণ ও ইশান্ত শর্মা৷ শেষ উইকেটে তারা অমূল্য 35 রান যোগ করার ফলে ভারতীয় ব্যাটিং 200 রানের গন্ডি টপকাতে পারে৷ লক্ষণ যেভাবে আস্থার সঙ্গে খেলে 56 রান করলেন তাতে ভারতের বাকি ব্যাটসম্যানদের দায়ীত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায়৷
মেন্ডিস জ্বর তাড়া না করলেও মূরলীধরণ দেখিয়ে দিলেন নতুন মূরলীর থেকে তিনিই ভারতীয়দের কাছে সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবেন৷ প্রথম ইনিংসে তিনি 84 রানে 5 উইকেট নিলেন, সেখানে অজন্তা মেন্ডিস নিলেন 72 রানে 4 উইকেট৷
2য় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দল 1 উইকেটে 25 রান করেছে৷ আউট হয়েছেন বীরেন্দ্র সেহবাগ, 13 রানে৷ মূরলীর শিকার হন তিনি৷ 2য় ইনিংসে ভাল খেলার সুনাম রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের৷
আর তারা যদি সেই সুনাম অনুযায়ী আজ ও আগামীকালকের দিনটা কাটিয়ে দিতে পারলে প্রথম টেস্ট বাঁচানো যেতে পারে, অবশ্য সেই আশাটা কম বলেই মনে করচে অধিকাংশ ভারতবাসী৷ কারণ মূরলী ও অজন্তা মেন্ডিস...
|