দলের সংকটকালীন পরিস্থিতির জন্য ব্যাটসম্যানেরা৷ আরেকটু সোজা ভাষায় বললে ব্যাটসম্যানদের দায়ীত্বজ্ঞানহীনতা ও অবিবেচকতা দায়ী৷
গতকাল একথা বললেন ভারতীয় কোচ গ্যারী কার্স্টেন৷ সাংবাদিকদের তিনি জানান 'শট নির্বাচন ঠিক হয় নি৷ মাত্র 15 ওভারের মধ্যেই 4 উইকেট খুইয়ে বসি যাতে টিম চাপের মধ্যে পড়ে যায়'৷
টেস্টে ফেরার কোন আশা আছে কিনা এই প্রশ্নের জবাবে গ্যারী জানান 'দলে কিছু মহান ব্যাটসম্যান রয়েছে ও প্রত্যেককে এই ব্যাপারে ভাবতে হবে যাতে তারা ভাল খেলার মাধ্যমে দলকে হারের হাত থেকে বাঁচাতে পারে'৷ অবশ্য কার্স্টেন এটা অস্বীকার করেন যে শ্রীলঙ্কার বড় রানের কাছে ভারত চাপে পড়ে গেছে৷
|