আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের মহাসচিব ডেভ রিচার্ডসনের বক্তব্যে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড৷
আর ভারতীয় ক্রিকেট বোর্ড এতটাই ক্ষুব্ধ যে এই ব্যাপারে আইসিসি'র মূখ্য কার্যকারি অধিকারি হারুন লার্গট'কে চিঠি দিয়ে এর অভিযোগ জানিয়েছেন৷
প্রসঙ্গত রিচার্ডসন মন্তব্য করেছেন যে আইপিএল ভ্রষ্টাচারের মূখ্য কেন্দ্র হতে পারে ও ক্রিকেটারদের পাওয়া আর্থিক রাশির থেকে আইপিএল'এ ভ্রষ্টাচার বাড়বে, যেটায় আইসিসি চিন্তিত৷
আর রিচার্ডসনের এই বক্তব্যের পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বোর্ড সচিব নিরঞ্জন শাহ জানান এই ব্যাপারে লার্গটকে ইমেল করে জানানো হয়েছে লীগ চলাকালীন ভ্রষ্টাচার রোধ করার জন্য কি উপায় নেওয়া হয়েছিল৷
|