মুরলির ম্যাজিকের জন্যই ভারতের এই লজ্জাজনক হার বলে জানিয়ে দিল অধিনায়ক অলিন কুম্বলে৷ শ্রীলঙ্কার স্পিন বোলার অজন্তা মেন্ডিস তাঁর অভিষেক ম্যাচেই আটটি ইউকেট তুলে নিলেও কুম্বলে মুরলিকেই ভারতের এই হারের জন্য দায়ি করেছেন৷ শ্রীলঙ্কার কাছে ভারত ইনিংস ও 239 রানে পরাজিত হয়৷
পরাজয়ের পর ভারতের অধিনায়ক সাংবাদিকদের জানিয়েছেন, মেন্ডিস ও মুরলি দুজনেই দূর্দান্ত বল করেছে৷ তবে মুরলিই যাদুতেই ভারতের এই হার৷ এর সঙ্গে এই বোলার মেন্ডিসের ব্যাপারে জানান যে, শ্রীলঙ্কা এক জন ভালো বোলারকে খুঁজে বার করেছে৷ ভারতের হরের জন্য এই দুজনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ কুম্বলে আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার 600 রানের পাহাড় অতিক্রম করা ভারতীয় ব্যাটসম্যানদের কাছে খুবই কঠিন কাজ ছিল৷ শ্রীলঙ্কা খেলোয়াড়রা যে রানের পাহড় তৈরি করেছিল তা দেখে আগে থেকেই মনে করা হচ্ছিল যে এই ম্যাচ ড্র করা ভীষণ মুশকিলের কাজ হবে৷
উনি এর সঙ্গে আরও জানিয়েছেন ছয় ব্যাটসম্যানের মধ্যে তিন চার জন শত রান করলে বেশ ভালোই হয়৷ কিন্তু এই ফর্ম প্রত্যেক ম্যাচে ধরে রাখা সম্ভব নয়৷
|