শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলকে ইনিংস ও 239 রানে পরাজয় স্বীকার করতে হল৷ প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে 600 রান তোলে শ্রীলঙ্কার খেলোয়াড়রা৷ এর জবাবে ভারতীয় দলের খেলোয়াড়রা ব্যাট করতে নেমে ফলো অন বাঁচাতে পারে নি৷ 223 রান করেই সমস্ত খেলোয়াড়কে ফিরে যেতে হয় প্যাবিলিয়ানে৷
এর পরের ইনিংসে আরও লজ্জাজনক প্রদর্শন করতে দেখা যায় ভারতীয় দলের খেলোয়াড়দের৷ ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 150 রানের গন্ডিও পেরোতে পারেনি সচিন, সৌরভ, দ্রাবিড় ও কুম্বলেরা৷ মাত্র 138 রানের মাথায় 10 ইউকেট পড়ে যায় এই দলের৷
|