মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর > অজন্তাকে সরিয়ে নতুন আতঙ্ক বীরু-ভাজ্জ্বী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অজন্তাকে সরিয়ে নতুন আতঙ্ক বীরু-ভাজ্জ্বী Search similar articles
জয়দীপ নাথ

অজন্তা মেন্ডিস ও মোথাইয়া মূরলীধরণ আতঙ্ক ও প্রবল চাপ কাটিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
NDND


শ্রীলঙ্কার কলম্বো টেস্ট জয়ের মত বিরাট ব্যবধানে জয় না হলেও 170 রানে জয় পেল ভারত৷ গল টেস্ট ভারত জিতল মূলত বীরেন্দ্র সেহবাগের অকুতোভয় ইনিংসের সৌজন্যে৷

ভারতের প্রথম ইনিংসে সেহবাগের অপরাজিত 201 রান বাদ দিলে বাকি ব্যাটসম্যানরা যে বলার মত রান করে নি, সেটা স্কোরকার্ড থেকেই প্রমাণিত৷ মূলত সেহবাগের ইনিংস ও ভারতীয় বোলারদেরদের জ্বলে ওঠা অজন্তা ও মূরলী আতঙ্ককে পিছনে ফেলে জিততে সাহায্য করল৷

অজন্তাকে মুখের মত জবাব দিয়ে গেলেন সর্দার হরভজন৷ দেখিয়ে দিলেন 'অজন্তা হতে পার তুমি বিস্ময় স্পিনার, কিন্তু ঘরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়লাম তোমাকে, পারলে গ্রহণ কর'৷ ভারত এই ম্যাচ থেকে মূলত দুটি জিনিষ পেয়ে গেল৷

এক আত্মবিশ্বাস ও দুই সাহস৷ 2য় ইনিংসে যেরকম ভারতীয় ব্যাটসম্যানেরা আত্মবিশ্বাসের সঙ্গে অজন্তা মেন্ডিসকে খেলল, তাতে একটা জিনিষ জলের মত পরিষ্কার ক্রমশ অজন্তা দূর্গ জয় করতে চলেছে ভারতীয় ব্যাটসম্যানেরা৷ সেটা সেহবাগের থেকে ভারত পেল কিনা, তর্কের বিষয় হয়ে দাঁড়াবে৷

NDND
তবে সেহবাগ লাইন যে ভারতকে গল টেস্ট থেকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও সাহস জোগাল শেষ টেস্টের জন্য, সেটা বলাই যায়৷ একমাত্র ভারত অধিনায়ককে কিছুটা হলেও চিন্তায় রাখবে ব্যাটসম্যানদের ফর্ম৷

কার্তিককে দিয়ে যে শেষ টেস্টের মত গূরুত্বপূর্ণ টেস্টে উইকেটকিপিংয়ের দায়ীত্ব চলবে না, সেটা কার্তিক তার পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিয়েছে৷ গল টেস্টের ছোটখাট ভূলগুলো অনিল যদি সারিয়ে নিয়ে শেষ টেস্টে নামেন, তবে কলম্বো জয় দূর নয়...
অতিরিক্ত
লক্ষণের নতুন রেকর্ড
ঐতিহাসিক সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
শ্রীলঙ্কার জয়ের লক্ষ্যমাত্রা 307 রান
শ্রীলঙ্কাকে ফাইট দিচ্ছে ভারত
অনুশাষণের ভাষা পড়লেন সোহেল
ক্রিকেটে কাজে আসছে সেনা তালিম : মেন্ডিস