মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর > ভন ও কলিংউড দায়ীত্ব ছাড়লেন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভন ও কলিংউড দায়ীত্ব ছাড়লেন Search similar articles

1965 সালের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারার পর হতাশায় ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন মাইকেল ভন
NDND


এর সঙ্গে একদিনের দলের অধিনায়ক পল কলিংউড একদিনের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন৷ সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে টেস্ট ও একদিনের দুটি সংস্করণেই অধিনায়কত্বের প্রবল দাবিদার হলেন কেভিন পিটারসেন৷

ভন অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, 'এটা সবচেয়ে কঠিন ও সহজ মূহুর্ত৷ কঠিন এইকারণে যে দলকে 5 বছর ধরে নেতৃত্ব দিচ্ছি৷ সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ সহজ এইকারণে অধিনায়কত্ব ছাড়ার আসল সময় হল এটা'৷

অবশ্য তিনি টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান ভন৷ এর সঙ্গে ভন আরও জানান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে তিনি খেলবেন না কারণ কিছুটা বিশ্রামের দরকার৷

পিসিবি'র তরফ থেকে দুই অধিনায়কের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে৷ নতুন অধিনায়কের ব্যাপারে চিন্তাভাবনা চলছে ও শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসিবি৷
অতিরিক্ত
মূরলীর পূর্ণ 750 উইকেট
বিদেশে প্রথমবার 10 উইকেট হরভজনের
অজন্তাকে সরিয়ে নতুন আতঙ্ক বীরু-ভাজ্জ্বী
লক্ষণের নতুন রেকর্ড
ঐতিহাসিক সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
শ্রীলঙ্কার জয়ের লক্ষ্যমাত্রা 307 রান