মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর > বাংলার হয়ে খেলবেন মনোজ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাংলার হয়ে খেলবেন মনোজ Search similar articles

যাবতীয় জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বাংলা দলের হয়ে খেলবেন বলে জানালেন বাংলার মিডল অর্ডার ব্যাটসম্যান মনোজ তেওয়ারী
NDND


প্রসঙ্গত বাংলা দল এবার রণজী ট্রফির এলিট থেকে নেমে গিয়ে প্লেট ডিভিশনে খেলবে৷ আর এই কারণে জল্পনা উড়ছিল মনোজ তেওয়ারী হয়ত এই বছরে রাজস্থান দলের হয়ে খেলবে৷

সৌরভের পর বাংলার অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মনোজ তেওয়ারী গতকাল সিএবি'র নতুন অধ্যক্ষ জগমোহন ডালমিয়ার সঙ্গে দেখা করেন৷ সেখানে ডালমিয়াকে জানিয়ে দেন তিনি বাংলার হয়েই খেলবেন৷

রাজস্থান দলের হয়ে খেলার প্রস্তাব তাঁর কাছে ছিল বলে জানান, কিন্তু নিজের রাজ্যের দল ছাড়ার ব্যাপারে নিজের অন্তরাত্মার কথা শুনেছেন বলে জানান মনোজ৷ এই ব্যাপারে মনোজ জানান 'এখানেই ক্রিকেট খেলা শিখেছি ও এখান থেকে খেলে ভারতীয় দলে সুযোগ পেয়েছি, সেই হিসাবমত বাংলা দলের প্রতি আমার কিছু নৈতিক দায়ীত্ব রয়েছে'৷
অতিরিক্ত
মিডল অর্ডারের ব্যর্থতায় হতাশ কপিল
পাকিস্তানে আসার আমন্ত্রণ টাফেলের
ভন ও কলিংউড দায়ীত্ব ছাড়লেন
মূরলীর পূর্ণ 750 উইকেট
বিদেশে প্রথমবার 10 উইকেট হরভজনের
অজন্তাকে সরিয়ে নতুন আতঙ্ক বীরু-ভাজ্জ্বী