2য় টেস্ট জিতে উঠবার পর জানালেন নিজের দলের উপর তাঁর ভরসা ছিল৷ গতকাল এইকথা বললেন ভারত অধিনায়ক অনিল কুম্বলে৷
সাংবাদিকদের সঙ্গে তিনি কথা প্রসঙ্গে জানান 'প্রথম টেস্ট হেরে যাওয়ার পরও সাথী খেলোয়াড়দের উপর বিশ্বাস ছিল৷ এটা একটা দারুণ প্রত্যাবর্তন'৷
তিনি আরও জানান এই জয়টা বিশেষ একটাই কারণে যে দলের সমস্ত সদস্যের কিছু না কিছু ভূমিকা রয়েছে৷ হরভজন ও ইশান্ত শর্মার প্রশংসা করেন ভারত অধিনায়ক অনিল কুম্বলে৷
বীরু ও গৌতম 2য় ইনিংসে শুরুটা ভাল করেছিল, যেটার খুব প্রয়োজন ছিল এবং পরে হরভজন ও ইশান্ত শর্মা এটাকে জয়ে পরিণত করে বলে জানান অনিল৷ রেফারল প্রণালী নিয়ে তার অসন্তোষের কথা জানাতে ভোলেন নি বিজয়ী অধিনায়ক৷
|