ভারত ও শ্রীলঙ্কা টেষ্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় টিম মাঠে নামতে চলেছে কোচহীন অবস্থায়৷ ভারতীয় দলের কোচ গ্যারি কাস্টেন তার পারিবারিক কারণে ছুটি নিয়ে শ্রীলঙ্কা থেকে দক্ষিন আফ্রিকায় যাচ্ছেন৷ বি সি সি আই সেক্রেটারি নিরঞ্জন শাহ এক বার্তায় সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন৷
কাস্টেনের ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে দক্ষিন আফ্রিকায় তার অসুস্থ মাকে দেখতে তিনি যাচ্ছে৷ এমন কি দ্রুত টিমের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে৷ তবে ভারতীয় টিমকে এই সময় দেখার জন্য কোন সিনিয়ার খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হচ্ছে না৷ বোর্ডের পক্ষ থেকে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে, সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে দল পরিচালনা করার জন্য৷
বোর্ড সচিব জানিয়েছেন কাস্টেন পারিবারিক কারণে ছুটির আবেদন করলে তা মঞ্জুর করা হয়েছে৷ তবে সবটাই মানবিক কারণে বলে জানিয়ে দিয়েছেন৷ সিরিজের প্রথম ম্যাচে অত্যন্ত খারাপ ভাবে হারার পরে, দ্বিতীয় টেস্টে বীরুর সৌজন্য দল ঘুরে দাড়িয়েছে৷ স্বাভাবিক ভাবে তিন ম্যাচের সিরিজে শেষ টেষ্টে সিরিজের ফলাফল নির্বারিত হবে৷ সেখানে হঠাত করে কাস্টেনের দেশে যাওয়া যে দলের মনোবলে প্রভাব ফেলতে পারে তা মনে করেছেন প্রাক্তন খেলোয়াড়রা৷ এখন দেখার কোচ ছাড়া তৃতীয় টেষ্ট কি ফল হয়৷
|