মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > ক্রিকেট > ক্রিকেটের খবর > নতুন পদক্ষেপে খুশী উত্পল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নতুন পদক্ষেপে খুশী উত্পল

বাংলা ক্রিকেটের পক্ষে নতুন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া যেসব পদক্ষেপ নিচ্ছেন, তাতে অত্যন্ত খুশী প্রকাশ করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও অন্যতম অধিনায়ক উত্পল চ্যাটার্জী৷

ওয়েবদুনিয়াকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি একথা জানালেন৷ তিনি জানান জগমোহন ডালমিয়া প্রেসিডেন্ট হয়ে এসে যে পদক্ষেপগুলি নিচ্ছেন তাতে বাংলা দলের আগামী বছরে প্লেট ডিভিশন থেকে এলিটে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে৷

এর সঙ্গে অবশ্য তিনি আরও জানান যদি কোনকারণে বাংলা দল এলিটে না উঠতে পারে তাহলে বাংলা দলের ক্রিকেটারদের মনোবল ভেঙ্গে যাবে ও দলত্যাগের সম্ভাবনাও বাড়তে পারে৷

বাংলা দলের কোচিং করতে রাজী কিনা এই প্রশ্নের জবাবে উত্পল জানান এরকম কোনরকম প্রস্তাব সিএবি'র তরফে আসে নি, আসলে তিনি ভেবে দেখবেন৷ কোচিং করানোর পূর্বে তাঁর কিছু শর্ত রয়েছে, সেগুলি মেনে নিলে কোচিং করাতে কোন আপত্তি নেই বলে জানান উত্পল৷

অবশ্য ব্যক্তিগতভাবে যদি কেউ তাঁর কাছে কোচিংয়ের সাহায্য চাইতে আসেন, তবে তাঁকে যথাসম্ভব সাহায্য করবেন বলে জানান তিনি৷ বাংলা ক্রিকেটের যে সুদিন জগমোহন ডালমিয়ার হাত ধরে ফের আসতে চলেছে বলে তিনি মনে করেন৷
অতিরিক্ত
আইসিসি'র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ চ্যানেল
ইংল্যান্ডের অধিনায়ক পিটারসন
সহবাগ ও ভাজ্জীর লম্বা জাম্প
7ই অগস্ট টিম ইণ্ডিয়ার নির্বাচন
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেলেন ধোনী
পারিবারিক কারণে দেশে ফিরলেন কাস্টেন