বাংলা দলের প্রতিশ্রুতিমান অলরাউন্ডার অভীক চৌধুরী রবিবার ইডেনেরে অনুশীনল সেরে ফেরার পথে দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়ে মধ্য কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন৷ অভীকের চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তাররা জানিয়েছেন অবস্থা সঙ্কটজনক৷ আগামী 48 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না৷ মাঠে ফেরা তো দুরস্থান এখন জীবন রক্ষা করার ডাক্তাদের সামনে বড় চ্যালেঞ্জ৷
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হতে চলা টি-20 টুর্নামেন্টের আগে বাংলার দলের ইডেনে শেষ অনুশীলনে অংশ নিয়েছিলেন অভীক৷ দলের জায়াগা পাওয়ার পরে বেশ খুশি ছিলেন বাংলার এই অলরাউন্দার৷ ডান হাতে ব্যাট সঙ্গে বেশ ভালো জোরের উপরে মিডিয়াম পেসট্কা করতে পারেন৷ শেষ অনুশীলন ম্যাচে খুব খারাপ খেলেন নি অভীক৷
অনুশীলন শেষ হতে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সিনেমায় যাওয়ার কথা ছিল অভীক ও তার বন্ধুদের৷ সেই মত অনুশীলন শেষ করে বাড়ি না গিয়ে সরাসরি চলে যান টালিগঞ্জে বান্ধবীর বাড়ীতে৷ সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে বান্ধবী নিয়ে বেরিয়ে পড়েন সিনেমা দেখার জন্য৷
গাড়ী চালাছিলেন অভীক, পাশের সিটে ছিলেন বান্ধীবা৷ আর গাড়ীর পিছনের সিটে ছিলেন আরও কয়েকজন বন্ধু৷ এর পরে দ্রুত গতিতে গাড়ী চালাতে থাকেন অভীক৷ আচমকা অত্যন্ত দ্রুত গতিতে থাকা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে বাইপাস-প্রিন্স আনাযার শা রোডের কাননেক্টরে৷ প্রত্যক্ষ দর্শীদের মতে গাড়ীর গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ী উল্টে যায়৷
স্থানীয় মানুষ ও পুলিশের সহয়তায় গাড়ীর সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ এর মধ্যে অভীকের অবস্থা সব থেকে গুরুতর৷ আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর মেরুদন্ড ভেঙ্গে চার টুকরো হয়ে গিয়েছে৷ ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে৷ সঙ্গে শরীরের নিম্ন অঙ্গ অসর হয়ে যাচ্ছে৷ ডাক্তার'রা সমস্থ ধরনের প্রয়াস চালাচ্ছেন, এদিকে ঘটনার কথা জানাজানি হওয়ার পরে বাংলার ক্রিকেট থেকে ফুটবল মহল হাসপাতালে এসে ভেঙ্গে পড়ে৷ সকলেরে একটা প্রর্থনা সুস্থ হয়ে উঠুক অভীক৷