অবস্থার সামান্য উন্নতি হলেও আশঙ্কা রয়েই গেলে বাংলার তরুণ অলরাউন্ডার অভীক ভট্টাচার্য়ের৷ রবিবারের মত সোমবার সারা দিনই কিন্তু হাসপাতালে জমে মানুষ টানাটানি করেছেন ডাক্তারা'রা৷ গভীর রাতের দিকে চিকিত্সক টিমের এক ডাক্তার জানান অবস্থার উন্নতি হয়েছে বলা না গেলেও আগের তুলনায় কিঞ্চিত উন্নতির লক্ষ্মণ দেখা যাচ্ছে৷ তার পরে মুখ ভাড় করে জানিয়ে দিয়েছেন আগামী 72 ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়৷
হাসপাতালে লবিতে কে নেই, প্রাক্তন ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ময়াদানের একাধিক ব্যক্তিত্ব৷ সকলে যেন বাইপাস মুখী৷ অভীক দুর্ঘটনার মধ্যে লক্ষীর নেতৃত্বে বাংলা টিমকে ধানবাদে যেতে হল বোর্ড পরিচালিত টি-20 টুর্নামেন্ট খেলার জন্য৷ সেখানে যাওয়ার মত মন বাংলার ক্রিকেটারদের আরও নেই তা শরীর ভাষা থেকে মুখের কথায় পরিস্কার৷
অভীকের জন্য ভালো খেলার কথা বলে বাংলা টিম চাঙ্গা করার জন্য সি এ বি কর্তা থেকে কোচ সকলেও চেষ্ঠা করলেও তাতে যে ফল বিশেষ হচ্ছে না তা পরিস্কার হয়ে গিয়েছে বাংলার ক্রিকেট কর্তাদের কাছে৷
এদিকে অভীকের চিকিত্সার জন্য রাজ্য সরকার থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সমস্থ ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওযা হয়েছে৷ অভীকের পরিবার চাইলে চিকিত্সার জন্য অন্য কোথায় নিয়ে যাওয়া যেতে পারে৷ তবে অভীকের বর্তমান এখন যা অবস্থা তাতে অন্য কোথায় নিয়ে যাওয়া বিপদের হতে পারে বুঝে ডাক্তার'রা কোন ঝুকি নিতে চাইছেন না৷
শেষ পাওয়া খবর রক্তচাপ আগের তুলনায় স্বাভাবিক, মস্কিতে রক্তক্ষরণ হলেও আগের তুলনায় নিয়ন্ত্রণে৷ ফুসফুসে উন্নতির লক্ষ্মণ দেখা যাচ্ছে৷