পাক ক্রিকেট অধিনায়ক পদ নিয়ে অবশেষে টালবাহান শেষ হল, পাক বোর্ডের এক বিশেষ সভার পরে জানিয়ে দেওয়া হল আগামী 2011 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন ইউনিস খান৷
বোর্ডের বার্তা ইউনিসের কাছে যেতে খুশি ইউনিস জানান, বোর্ড আমাকে সন্মান জানিয়েছে৷ এবার দায়িত্ব আরও বেড়ে গেল৷ আগামী দিনে দলের সকলে একযোগ নিয়ে কাজ করার চেষ্ঠা করবেন৷ গত কয়েক মাসে পাক ক্রিকেট দল বিগত সময়ের তুলনায় ভালো পারফরমেন্স করেছে৷ সেই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনে আরো ভালো কিছু করতে চাইছেন বলে জানিয়ে দিলেন ইউনিস খান৷
পাক ক্রিকেট বোর্ডের প্রধান যে ইউনিসকে সর্মথন করবেন তা বিশেষ বৈঠকের অনেক আগে পরিস্কার হয়ে গিয়েছিল৷ এবার বৈঠকে এসে ইউনিস সর্মথন গলা খোলার আগে বাকি সকলের কাছে স্বল্প সময় ইউনিসের বিকল্প কি ভাবে পাওয়া সম্ভব তা নিয়ে কৌশল প্রশ্ন তুলে দিয়ে কাজ হাসিল করেছেন৷
পাশাপাশি বিগত সময়ে ইউনিস যে ভাবে দলকে সাফল্যের রাস্তায় নিয়ে এসেছে তা জানিয়ে দিয়েছেন৷ এর পরে বোর্ডের বাকি কর্তাদের সম্মতি ছিল সময়ের অপেক্ষা৷ পরে বোর্ড কর্তারা জানিয়ে দিয়েছেন ইউনিসকে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক রেখে দেওয়া হোক৷
তবে বর্তমানে টি-20 অধিনায়্ক আফ্রিদি এই সিদ্ধান্ত হতাশ হতে পারেন অনুমান করে বোর্ড কর্তারা তার অধিনায়্ক পদের মেয়াদ বৃদ্ধি করে 2010 সাল পর্যন্ত করেছেন৷