আগামী বিশ্বকাপ পর্যন্ত ইউনিস খানকে অধিনায়্ক করে পাক ক্রিকেটের আপাতত সঙ্ক্কট মোচন হলে এর থেকে বড় সমস্যা হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল৷ তাদের ধারান আধুধাবিতে আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের আগে পরে এমন কিছু হতে পারে৷
ইউনিস অধিনায়্ক হিসাবে দলের মধ্যে প্রায় কোন গ্রহণযোগ্যতা নেই৷ সেই তুলনায় অধিকাংশ অখেলোয়াড় আফ্রিদিকে অধিঅনায্ক হিসাবে দেখতে চান৷ দলের এক অংশ চ্যাম্পিয়ান ট্রফিতে সেমি-ফাইনালে হারের পরে প্রকাশ্য না হলেও বোর্ড কর্তাদের জানিয়ে ছিলেন যে ভাবে আঙুলের চোট নিয়ে ইউনিস মাঠে নেমেছিলেন তা কোন ভাবেই সর্মথন করা যায় না৷ তার তুনলায় একজন সুস্থ খেলোয়াড় দলে থাকলে তার কাছে থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেতে৷
ইউনিসের মাঠে নামার অন্যতম কারণ ছিল যে ভাবেই হোক আফ্রিদি যেন দলের অধিনায়ক না হয়৷ অনেকের ধারনা মিডিয়ার সমালোচনায় ইউনিস যেন ভাবে পদত্যাগ করেছেন তার থেকে বড় কারণ দলের এক অংশের মনোভাব৷ এবার ইউনিস নানা ভাবে বোর্ড কর্তাদের ম্যানেজ করে অধিনায়্ক পদ ধরে রাখতে পারলেও দল পরিচালনা করতে সমস্যা হতে পারে বলে অনুমান৷
পাক ক্রিকেটের অভ্যন্তরীন খবর রাখা এক পাক সাংবাদিক দাবি করেছেন আফ্রিদিরে নেতৃত্ব দলে বিদ্রোহ হতে পারে৷