ভারতীয় ক্রিকেট দলের অধিনাযক মহেন্দ্র সিং ধোনি নিজের স্বাভাবিক খেলা খেলার জন্য পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায্ক সৌরভ গাঙ্গুলি৷ এক বেসকারী টিভি চ্যানেলকে সাক্ষাত্কার দিতে গিয়ে সৌরভ বলেন, চ্যাম্পিয়ান ট্রফিতে ধোনি কিন্তু নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন নি৷ তার জন্য ভারতীয় ব্যাটিংকে অপেক্ষাকৃত দুর্বল হয়েছে৷
ম্যাচ উইনার যুবরাজ ও শেহয়াগ দলের ফিরলেও মাঝের সময় ধোনির আক্রমনত্মক ব্যাটিং বিপক্ষের উপরে চাপ তৈরি জন্য অত্যন্ত জরুরি৷ আসন্ন ভারত ও অষ্ট্রেলিয়া একদিনের সিরিজ নিজেদের প্রধান্য বজায় রাখতে হলে কিন্তু ভারতীয় দলের অধিনায়্ককে স্বাভবিক খেলা খেলতে হবে৷
পাশাপাশি সৌরভ জানিয়েছেন যখন ধোনি নিজের মেজাজে ব্যাট করে তখন যে স্কোর বোর্ড বাড়তি রান উঠবে তা নয়৷ একদিকে যেমন বিপক্ষের ব্যাটসম্যানের উপরে চাপ তৈরি কারা যাবে আবার দলের পরের দিকের ব্যটসম্যানদের কাজ সহজ হযে যাবে বলে জানিয়েছেন৷
অসি দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রাক্তণ ভারত অধিনাযক বলেন মাঝের সময় এক সঙ্গে বেশ কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাড়ানোর পরে টিমের ব্যালেন্স বেশ খানিকটা নষ্ট হয়ে গিয়েছিল৷ এখন অসি টিমের রি-ব্লিল্ডিং হয়ে গিয়েছে৷
অ্যাসেজে হারের পরে একদিনের সিরিজে যে ভাবে ইংল্যান্ড দলকে 6-1 হারিয়ে, তার পরে ক্লান্তিকে উপেক্ষা করে চ্যাম্পিয়ান ট্রফি জয়ের পর পরিস্কার হয়ে গিয়েছে৷ স্বাভাবিক ভাবে ভারতীয় দল ঘরের মাঠে খেলতে নামলে বাড়তি সর্তকতা দরকার বোলে জানিয়ে দিয়েছেন সৌরভ৷