আগের তুলনায় শারিরীক অবস্থার বেশ অনেকটা উন্নতি হয়েছে রবিবার কলকাতায় পথ দুর্ঘটনার গুরুতর ভাবে আহত বাংলার উঠতি ক্রিকেটার অভীকের৷ ডাক্তারের এখন তাদের পরিভাষায় সম্পূর্ণ বিপদমুক্ত একথা না বললেও জানিয়ে দিয়েছেন অবস্থা আগের তুলনায় ভালোর দিকে৷
দুর্ঘটনার পরে সাহাপাতালে নিয়ে আসার সময় ঞ্জান থাকলেও পরে অচৈতণ্য হয়ে পড়েন৷ তার পরে দুই দিন কোন ভাবে ঞ্জান ফেরে নি৷ এবার ঞ্জান ফেরার পরে ডাক্তাদের ডাকে সারা দিয়েছেন৷ তবে এখন সামগ্রিক ভাবে তদ্রা আচ্ছন্ন রয়েছেন৷ শরীরের উপরে অংশ সাড় থাকলে কোমরের নিচের অংশে কোন সাড় নেই৷
এর মধ্যে আশার কথা মস্তিকে, ফুসফুস, রক্তক্ষরণ বন্ধ হয়েছে৷ ঔষুধে সাডা দিচ্ছেন৷ দুর্ঘটনায় পড়ে অভীকের মেরুদন্ড তিন টুকরো হযে যাওয়ার পরে কি ভাবে তা ঠিক করা সম্ভব তা নিয়ে আলোচনা চলছে ডাক্তাদের মধ্যে৷ তবে এই অবস্থায় ঝুকি নিয়ে কোন ধরনের অস্ত্র প্রচার করতে চাইছেন না বিশেষ মেডিকেল টিমের সদস্যরা৷
তাদের মধ্যে থেকে এক ডাক্তার ফোনে জানিয়েছেন কবে স্বাভাবিক ভাবে অভীক কবে থকে চলা ফেরা করতে পারবে বা মাঠে ফিরতে পারবে কিনা এটা ডাক্তাদের কাছে এখন বিবেচনার বিষয় নয়৷ এখন আগে জীবন রক্ষা করা বড় চ্যালেঞ্জ৷ এদিকে অভীকে দেখতে হাসপাতালে আসেন বিরোধী দল নেতা পার্থ চট্টোপাধ্যয়৷ তিনি অভীকের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন৷ তাদের আশ্বস্থ করেছেন কোন ধরনের সমস্যা হলে তাদের সাহায্য করতে প্রস্তুত৷