ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » সাত ম্যাচের সিরিজের বিরোধীতায় পন্টিং
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
এর আগে মনের ক্ষোভ জানিয়ে ছিলেন৷ এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নাম না করে বুঝিয়ে দিলেন এভাবে সাত ম্যাচের ওয়ান ডে সিরিজ করার কোন মানে নেই৷ এতে একজন ক্রিকেটারের পারফরমেন্সে ও মনের উপরে প্রভাব পড়ে৷ পরপর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ যথেষ্ট বলে আবার দাবি তুললেন অসি অধিনায়ক রিকি পন্টিং৷

তিনি জানান বর্তমানে প্রায় সারা বছর অন্তত বছরের 10 মাস ক্রিকেট খেলা হয়৷ সেখানে এই ভাবে পড়পড় একই দেশের সঙ্গে ম্যাচে খেলা কার্যত অর্থহীন৷ শেষ চার মাসের অসি দলের সফর সূচি তিনি মিডিযাকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন৷

পন্টিং বলেন ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ শেষ হওয়ার পরে সাত ম্যাচের একদিনের সিরিজ খেলতে হয়েছে৷ তার পরে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ান ট্রফি৷ এখন আবার ভারতে সাত ম্যাচের একদিনের সিরিজ৷ এটা যে কোন দল বা খেলোয়াড়ের জন্য শারিরীক ও মানসিক ভাবে শক্ত পরীক্ষা৷

প্রসঙ্গত ইংল্যান্ডের সঙ্গে অ্যাসেজ সিরিজ হারের পর একদিনের ম্যাচে ঘুড়ে দাড়িয়ে সাত ম্যাচের সিরিজ জিতে পন্টিং বাহিনী৷ তার মধ্যে পরপর ছয়টি ম্যাচে জিতেছিল অসি টিম৷ তার পরে কিন্তু পন্টিং জানিয়ে ছিলেন এভাবে সাত ম্যাচের সিরিজ ভবিষ্যতে না হওয়া ভালো৷ পন্টিং সোজাসুজি না বললে বুঝিয়ে দিয়েছেন এই ধরনের লম্বা সিরিজের ক্রিকেটের প্রয়োজনে যতটা বেশি করে খেলা হচ্ছে তার তুলনায় অনেক বেশি উভয় বোর্ড আর্থিক কারণে খেলতে আগ্রহী৷
এখানে তথ্য খুঁজুন