ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত টি-20 টুর্নামেন্টে পূর্বাঞ্চলের নির্ধারিত ম্যাচে হেরে বেশ বিপাকে লক্ষীরতন শুক্লা বাংলা৷ অসমের সঙ্গে জিতবে কার্যত এমটাই ধরে নিয়ে মাঠে নেমেছিল বিনির কোচিং থাকা বাংলা টিম৷ টসে জিতে অসম প্রথমে ব্যাট করে 5 উইকেটে 157 রান তোলে৷
বর্তমানে যে গতিতে ক্রিকেট খেলা হচ্ছে তাতে এই রান ওঠা কোন সমস্যার নয়৷ মাঝের বিরতির সময় 157 রানে অসমে আটকে রাখতে পারর জন্য বাংলা টিমের সদস্যদের বেশি খুশি দেখাচ্ছিল৷ ব্যাট হাতে খুব কারাপ শুরু করে নি বাংলা টিম, 12 ওভারে প্রায় 100 কাছাকাছি রান উঠে গিয়েছে সঙ্গে হাতে রয়েছে 7 উইকেট৷
সেখানে ডাগ আউটতে বসে থাকা বাংলার সদস্যরা জিতবেন বলে ধরে নিয়েছেন৷ এমন অসময় আচমকা এক উইকেটের পতন৷ তার পরে শুরু হয়ে যায় আসা যাওয়ার খেলা৷ 12 ওভার 98 রানে 3 উইকেট থেকে 122 রানে শেষ বাংলার ইনিংস৷ মাত্র 27 রান তুলতে কি ভাবে সাত ব্যাটসম্যান আউট হযে গেলেন তার সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি বাংলার কোচ থেকে অধিনায়ক৷
লক্ষ্মী ম্যাচের শেষে আমতা-আমতা করে বলেন শুরুতে বোলারা অসমের ব্যাটসম্যানদের রান তোলার গতি সেভাবে আটকাতে পারেন নি৷ তাহলে অসম টিমকে আরও কম রানে আটকে রাখা সম্ভব হত৷ পাশাপাশি ব্যাটসম্যানরা যে ভাবে জেতা ম্যাচে উইকেটে ছুড়ে দিয়ে এসেছেন তা কোন ভাবেই সর্ন্মথন করা যায না৷ বাংলার হয়ে সর্ব্বোচ রান করেছেন ঋদ্ধিমান সাহা৷
প্রথম ম্যাচে হেরে বোর্ড পরিচালিত টি-20 টুর্নামেন্ট মূল পর্বে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ পরের ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত৷