ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » সারে'র হয়ে কাউন্ট্রি খেলতে চলেছেন পীয়ুশ চাওলা (piyush chawaal singe for surrey)
Feedback Print Bookmark and Share
 

2009 সালে প্রথমবারের জন্য ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে সাসেক্সের হয়ে ভালো সাফল্য পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের উঠতি লেগ স্পিনার পীয়ুশ চাওলা৷ আগামী মরসুমে তিনি এবার সারে'র হয়ে খেলবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন৷

20 বছরের এই তরুন লেগে স্পিনার গত বছর কাউন্ট্রিতে 36-টা উইকেট নিয়েছিলেন৷ শুধু বেশি উইকেট নেওয়া নয়, পাশাপাশি স্বল্প রানের পুজি নিয়ে যে ভাবে বারংবার বিপক্ষের ব্যাটসম্যানকে বিব্রত করেছেন তা নজর টেনেছিল বিশেষঞ্জদের৷ তখন থেকে সারের ম্যানেজার ক্রিস অ্যাডাম তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন৷

সারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে গতা বছরে চাওলা যে ভাবে বল করেছেন তা তার মনোনয়ণের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা গ্রহণ করেছে৷ পাশাপাশি টিম ম্যানেজমেন্টে'র পক্ষ থেকে একজন ভালো আন্তর্জাতিকমানের স্পিনার দাবি করা হয়েছিল৷ যে বছরের অধিকাংশ সময় দলের সয়ে সার্ভিস দিতে পারবেন৷ চাওলার ক্ষেত্রে এই সমস্থ শর্ত পূরণ হচ্ছে৷ তার জন্য তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দল সূত্রে জানা গিয়েছেন৷

বর্তমানে বোর্ড পরিচালিত টি-20 ক্রিকেট খেলতে ব্যস্থ রয়েছেন চাওলা৷ এর আগে ভারতীয় স্পিনারদের মধ্যে হরভজন সিং সারের হযে একাধিক সাল খেলেছেন৷ স্বাভাবিক ভাবে এবার চাওলার অর্ন্তভুক্তিতে খুশি ক্লাবের ক্রিকেট কর্তারা৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: হরভজন সিং সারের পীয়ুশ চাওলা৷