ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটু বেশি তাড়াতাড়ি ইশান্তকে দায়িত্ব দেওয়া হযেছিল৷ ইশান্ত অত্যন্ত ভালোমানের বোলার হলেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত ছিল তাকে সিনিয়ার বোলার জাহির খানের নেতৃত্বে পরিণত হওয়ার সুযোগ দেওয়া৷ তাহলে ইশান্তকে এমন ভাবে বিব্রত দেখাত না বলে জানিয়েছেন অষ্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসন৷
বয়সের অনুপাতে ইশান্তেরর উপরে চাপ বৃদ্ধি পেয়েছে যে কারণে বিভ্রান্ত লেগেছে ইশান্তকে৷ তবে এই অভিঞ্জতা ভবিষ্যতে বোলার হিসাবে ওকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে৷ বর্তমানে ইশান্তের সেভাবে কোন চোট না থাকলে অফফর্মের কারণে দলের বাইরে রয়েছেন৷
বেশ কিছু দিন ধরে ইশান্ত তার প্রস্ত্যাশামত বল করতে পারছেন না৷ এমন কি যে লাইন লেংথ ও ভেদ শক্তির জন্য ইশান্তকে আন্তর্জাতিক সার্কিট সার্কিটে সমীহ করতে তা এখন কার্যত অদৃশ্য৷ ইশান্ত বর্তমানে ভারতীয় দলের বাইরের থাকলে একাধিক প্রাক্তণ আন্তর্জাতিক তারকা তাকে নানা ভাবে টিপস দিয়ে সাহায্য করছেন৷ ইশান্ত আশাবাদী আগামী কিছু দিনের মধ্যে আবার স্বমহিমায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন৷