ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত টি-20 ক্রিকেটের পূর্বাঞ্চলীয় গ্রুপ থেকে কার্যত বিদায় হয়ে গেল লক্ষ্মীরতন শুক্লা বাংলা টিমের৷ প্রথম দিনে অসমের সঙ্গে হারের পরে বৃহস্পতিবার দুর্বল ঝাড়খন্ডের বিরুদ্ধে আরও লজ্জাজনক হাড় বাংলা দলের৷
প্রত্যক গ্রুপ থেকে দুটি দল মূল পর্বে যাবে৷ ঝাড়খন্ড ও অসম দুটি করে ম্যাচে জিতে দ্বিতীয় পর্বে যাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে৷ এদের প্রায় ঘাড়ে নিশ্বাস ফলছে ওড়িষ্যা৷ সেখানে গ্রুপ লিগের দুটি ম্যাচ খেলে বাংলার পয়েন্ট শূন্য৷
ঝাড়খন্ড ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 95 রান তোলেন বাংলার ব্যাটসম্যানরা৷ তখন ঠিক হয়ে যায় ম্যাচের ভাগ্য৷ তার পরে ঝাড়খন্ড ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেটের বিনিময়ে নির্ধারিত ওভারের বেশ আগে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়৷ গত দিনের সফল ব্যাটসম্যান ঋদ্ধিমান এদিনে ব্যর্থ৷ তিনি করেন মাত্র 15 রান৷ বাকি ব্যাটসম্যানদের অবস্থা আরও খারাপ৷ মনোজ 10, দীপ 10 লক্ষী 1, রোহন 19 ও অভিষেক 12 রান করেন৷
বাংলা টিমের ব্যাটিং'র এই হাল দেখে বিরক্ত কোচ থেকে কর্তা সকলে৷ এদিকে শুক্রবারের দলে বেশ কয়েকটা পরিবর্তন হবে তা বিনি বৃহস্পতিবার বলে দিয়েছেন৷ এদিকে আই সি এল ফেরত খেলোয়াড়দের এত দ্রুত মাঠে নামিয়ে দেওয়া ঠিক হয় নি বলে মনে করছেন অনেকে৷ দীপ সহ বাকি বেশ কয়েকজন আই সি এল ফেরত খেলোয়াড় যে ম্যাচ ফিট নয় তা তাদের মাঠে নড়াচড়া দেখে পরিস্কার৷
এদিকে এই টুর্নামেন্টে আশা না থাকলে পরবর্তী টুর্নামেন্টে কি করলে দল ভালো ফল করবে তা নিয়ে এখন থেকে আলোচনা শুরু করেছেন সি এ বি কর্তারা৷