ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » শ্রীলঙ্কা সিরিজের বিস্তারিত সফর সূচী প্রকাশিত (bcci delecerd deatails srilanka seriese)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
অষ্ট্রেলিয়া টিমের সঙ্গে সাত ম্যাচের একদিনের সিরিজের পর ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে পূর্নাঙ্গ সিরিজে অংশ গ্রহণ করবে৷ সেই সিরিজে বিস্তারিত ক্রীড়া সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷

বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত সূচি অনুসারে শ্রীলঙ্কা দল ভারতে আসবে নভেম্বরের 8 তারিখে৷ সেই দিন বিকেলে কলোম্ব থেকে রওনা হয়ে শ্রীলঙ্কা দল মুম্বাই এসে পৌছাবে৷ এর পরে 13 তারিখ পর্যন্ত মুম্বাই থাকবে৷ বর্তমানে অসি দল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনুশীলন করছে সেখানে অনুশীলন করলে সাঙ্গাকারা বাহিনী৷ তার মধ্যে নভেম্বর মাসের 11 থেকে তিনি দিনের ম্যাচে আংশ গ্রহণ করবে বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে৷ সেই অনুশীলন ম্যাচের পরে 14 তারিখে আহমেদাবাদে যাবে শ্রীলঙ্কা টিম৷

আহমেদাবাদে 16 থেকে 20 তারিখ প্রথম টেষ্ট ম্যাচ হবে৷ টেষ্ট খেলে দল 21 তারিখে কানপুরে আসবে শ্রীলঙ্কা টিম৷ নভেম্বর মাসের 24-28 সিরিজের দ্বিতীয় টেষ্ট ম্যাচে হবে৷ 29 তারিখে সকালে দল মুম্বাই ফিরে যাবে৷ সিরিজের শেষ টেষ্ট খেলা হবে 2-6 ডিসেম্বর৷ একই মাসের 9 ও 12 তারিখে চন্ডীগড়ে দুটি টি-20 ম্যাচে অংশ গ্রহন করবে৷

তার পরে 15-ই ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম ওয়ান ডে৷ 15, তারিখ প্রথম ওয়ান ডে হবে রাজকোটে, 18,তারিখে দ্বিতীয় ওয়ান ডে ভাইজ্যাগে, 21-শে তৃতীয় ওয়ান ডে কটক৷ সিরিজের চর্তুথ ওয়ান ডে 24 ডিসেম্বর কলকাতা৷ তার পরে দিল্লিতে হবে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে৷
এখানে তথ্য খুঁজুন