নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বাত্সরিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উজ্বল দলের অধিনায়ক ড্যানিয়েল ভেত্তরির নাম৷ এক সঙ্গে তিনটি ক্যাটাগরিতে সেরা হয়ে পুরস্কার পেয়েছেন কিউ অধিনায়ক৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অধিনায়ক'কে ক্রিকেটার অফ দি ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে৷
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট সব থেকে বেশি উইকটে সংগ্রহকারী হিসাবে পুরস্কার পেয়েছেন ভেত্তরি৷ পাশাপাশি সেরা অলরাউন্ডার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অধিনায়ক৷ পুরস্কার দিতে এসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অধিনায়ক বলেন এই বছরের ভেত্তরি যে ভাবে অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাটিং ও বোলিং দলের বাকি সকলকে লড়াই অনেক পেছনে ফেলে দিয়েছেন৷ 3000 রান ও 300 উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এলিট অলরাউন্ডার ক্লাবে প্রবেশ করেছেন তা উল্লেখযোগ্য৷
এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিকেট সমলোচকরা ভেত্তরিকে সব থেকে ভালো অধিনায়ক হিসাবে স্বীকৃতি দিয়েছেন৷ ভেত্তরি যে ভাবে প্রতিদিন উন্নতি করে চলেছেন তাতে অনেকের আশা ভেত্তরি আগামী প্রজন্মের কাছে রোল মডেল হতে পারেন৷
জেস রাউডার ব্যাটসম্যান অফ দি ইয়ার নির্বাচিত হয়েছেন৷ একদিনের ক্রিকেটের সেরা নির্বাচিত হয়েছেন কায়ে মিলস৷