ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » সমস্যা মেটাতে ইউনিস,আফ্রিদি বৈঠক করলেন (afride,yunis stay in meeting)
Feedback Print Bookmark and Share
 

নিজেদের মধ্যে সমস্যা মেটাতে এবার মুখোমুখি আলোচনায় বসলেন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান ও সহ অধিনায়ক আফ্রিদি৷ পাক দলের আসন্ন আবুধাবি সিরিজের আগে ম্যানেজারের উদ্দোগে এই গোপন বৈঠকে হয়েছে৷ বৈঠকে উভয় ক্রিকেটার নিদের মধ্যে চলতে থাকা বির্তক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন৷ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হয়েছে বলে দলের ম্যানেজার দাবি করেছেন৷

যদিও মিটিং নিয়ে কিছু বলতে রাজি হন নি যুজধন দুইপক্ষ৷ প্রথম থেকে মিটিং নিয়ে মিডিয়াকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করা হয়েছিল৷ পরে জানাজানি হওয়ার পরে বৈঠকের কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ তবে পাক ক্রিকেট বোর্ড কর্তারা এই নিয়ে কোন কথা বলতে রাজি হন নি৷

প্রসঙ্গত ইউনিস পদত্যাগ করার পরে আফ্রিদি অধিনায়ক হবেন এমনটাই ঠিক ছিল৷ তবে শেষ পর্যন্ত পাক বোর্ডের কর্তা বাটের মধ্যস্থতায় ইউনিস দায়িত্ব নিতে রাজি হয়ে যান৷ তবে শর্ত হিসাবে জানিযে দিয়েছিলেন তাকে 2011 সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক ঘোষণা করতে হবে৷ বাটের ইচ্ছাতে পাক বোর্ডে তা মেনে নিয়েছে৷ তবে বোর্ডের এক বড় অংশে এভাবে ইউনিস খানকে আগেভাগে দীর্ঘ সময়ের জন্য অধিনায্ক করতে রাজি ছিলেন না বলে পাক মিডিয়ার দাবি৷

এর পরে দলের সাত-আট জন খেলোয়াড় আফ্রিদির নেতৃত্বে বিদ্রোহ করতে পারে বলে খবর প্রকাশিত হয়৷ যদিও আফ্রিদি নিজে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বিদ্রোহের কথা অস্বীকার করেছেনে৷ তবে সমস্যা হতে পারে বুঝতে পেরে এই বৈঠকের আয়োজন করা হয়৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাকিস্তান আফ্রিদি ইউনিস খান