ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » প্রয়াত ওয়াসিম আক্রমের স্ত্রী
Feedback Print Bookmark and Share
 

গত পাঁচ দিন ধরে জীবনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন তিনি৷ চেন্নাই এর অ্যাপেলো হাসপাতালে মারা গেলেন পাকিস্থান ক্রিকেটের প্রাক্তণ অধিনায়ক ওয়াসিম আক্রমের স্ত্রী হুমা আক্রম৷ হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে রবিবার সকাল 9.45 টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস নেন৷

বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন৷ এর আগে পাকিস্থানে তাঁর চিকিত্সা হয়েছে৷ তাছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও দীর্ঘদিন তাঁর চিকিত্সা চলেছে৷ অবশেষে গত মঙ্গলবার তাঁকে চেন্নাই এর অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানে তাঁকে শারিরীক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে ইনটেনসিভ ইউনিটে রাখা হয়৷

মৃত্যুকালে আক্রম তাঁর স্ত্রীর পাশেই ছিলেন৷ বর্তমানে স্ত্রী হুমার মৃতদেহকে পাকিস্থানে নিয়ে যাবেন৷ সেখানেই তাঁর সত্কার করা হবে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: প্রয়াত ওয়াসিম আক্রমের স্ত্রী