ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » নিউজিল্যান্ডের কোচের পদ ছাড়লেন মোলস
Feedback Print Bookmark and Share
 

নিউজিল্যান্ডের কোচের পদ ছাড়তে বাধ্য হলেন অ্যান্ডি মোলস৷ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে নিউলিজ্যান্ডের পরাজয়৷ তার উপর চ্যাম্পিয়ান ট্রফিতেও নিউজিল্যান্ডের খারাপ পারফরমেন্স মোলসের উপর চাপ তৈরি করেছিল৷ দলের বরিষ্ঠ ক্রিকেটাররাও মোলসকে কোচের পদ থেকে সরানোর দাবি জানিয়ে ছিলেন৷ কারণ তিনি যোগ্যতম কোচ হিসাবে নিউজিল্যান্ড টিমকে বাড়তি কোন জয়ের মুখ দেখান নি৷

তাঁর রেকর্ড ভীষণই খারাপ ছিল৷ গত এক বছরে নিউজিল্যান্ড টিম তিনটে টেস্টে হেরেছে৷ চারটে টেস্টে ড্র এর মুখ দেখেছে৷ তা দেখেই ওয়ান ডে 9 টা ম্যাচ জিতেছে৷ বাকি 10 টা ম্যাচই হেরেছে৷ সবে মিলে মোলসের বিরুদ্ধে নিউজিল্যান্ড দলে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল৷

এই পরিস্থিতিতেই তিনি দলের কোচের পদ ছাড়েন বাধ্য হন৷ গত বছরই তাঁকে নিউজিল্যান্ড টিমের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ আগামী 2011 সালের বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালনের চুক্তিপত্রে সই করেছিলেন তিনি৷ কিন্তু তাঁর আগেই পরিস্থিতির চাপে পড়ে তিনি এই দায়িত্ব ছাড়লেন৷ বর্তমানে যতদিন না নতুন কোন কোচ নিযুক্ত হচ্ছেন ততদিন দলকে সামলাবেন অধিনায়ক ভিট্টোরি৷
এখানে তথ্য খুঁজুন