ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » চ্যাম্পিয়ান লিগের সমালোচনায় পন্টিং (ponting unhappy with champion leauge)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
ভারতের সঙ্গে চলতি সাত ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জিতে স্বস্তিতে নেই অষ্ট্রেলিয়া শিবির৷ জয়ের পরের দিন ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে চলতি চ্যাম্পিয়ান ক্রিকেট লিগ নিয়ে তার ব্যক্তিগত ভাবে আপত্তির কথা জানিয়ে দিলেন অসি অধিনায়ক৷

পন্টিং বলেন বর্তমানে অসি দলের একাধিক খেলোয়াড় চ্যাম্পিয়ান লিগে অংশ নিয়েছিল৷ তার মধ্যে কিন্তু নিউ সাউথ ওয়েলসের তিন গুরুত্বপূর্ন খেলোয়াড় দলের অংশ৷ তারা এখন এতটাই শারিরীক ও মানসিক ভাবে ক্লান্ত যে সিরিজের প্রথম দিকে সেভাবে সার্ভিস পাওয়া যাবে না৷

এর আগে ভারতে পা দিয়ে সাত ম্যাচের সিরিজ নিয়ে নিজের আপত্তির কথা খোলাখুলি জানিয়ে ছিলেন পন্টিং৷ এবার কিন্তু কার্যত সুযোগ পেলেই টি-20 ম্যাচ হওযার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন৷ সিরিজের প্রথম ম্যাচে জিতলেও যে দলের পারফরমেন্সে খুশি নয় তা পরিস্কার অসি অধিনায়কের কথায়৷ সাত ম্যাচে সিরিজে প্রথম ম্যাচ জিতে আত্মতুষ্ঠির কিছু নেই৷ ভারতীয় টিম যে সিরিজে যে কোন সময় ফিরে আসতে পারে তা নিয়ে সর্তীথদের সর্তক করেছেন৷

পাশাপাশি কি ভাবে একজন খেলোয়াড় প্রয়োজনীয় বিশ্রাম পেতে পারেন তা ভেবে দেখার আর্জি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার কাছে৷ সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিছু না বললেও তার মনোভাব থেকে পরিস্কার অর্থের জন্য যে ভাবে বিভিন্ন দেশে টি-20 ম্যাচ হচ্ছে তাতে দীর্ঘ মেয়াদি ভাবে ক্রিকেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পন্টিং৷৷
এখানে তথ্য খুঁজুন