শ্রীলঙ্কার সব থেকে জনপ্রিয় ক্রিকেটার সনত জয়সূর্য়'র ক্রিকেট কেরিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অশান্ত ডি মেল ও অধিনায়ক সাঙ্গাকারার কথায় ভারতের জন্য সিরিজে জয়সূর্যকে দলে নেওয়ার হলেও তার ভূমিকার পরিবর্তন হয়েছে৷
এতদিন ধরে জয়সূর্য'কে দলে নেওয়া হত একজন যর্থাত ওপেনিং ব্যাটসম্যান হিসাবে৷ এবার দলে তার ভূমিকা হল একজন অলরাউন্দারের৷ এমন কি আসন্ন একদিনের সিরিজে যে দলের ওপেনিং করতে জয়সূর্য নামবেন না তা পরিস্কার করে দিয়েছেন সাঙ্গাকার ও অশান্তা ডি মেল৷ নির্বাচক প্রধান জানান, একসময় জয়সূর্য ছিল দলের প্রধান ব্যাটসম্যান৷ এখন নতুন প্রজন্মের ছেলে উঠে এসেছে৷ স্বাভাবিক ভাবে জয়সূর্যের উপর দলের নির্ভরতা কমেছে৷
শ্রীলঙ্কার নির্বাচক প্রধান বলেনএই সিদ্ধান্ত যেমন দীর্ঘ মেযাদি ভিত্তিতে দলের পক্ষে ভালো তেমন ভাবে জয়সূর্যের জন্য৷ এবার ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে আসবেন প্রাক্তণ শ্রীলঙ্কার অধিনায়ক৷ তার দীর্ঘ ব্যাটিং অভিঞ্জতা আগামী দিনে লোয়ার অর্ডারে দলকে শক্তিশালী করবে বলে জনান৷
40 বছর বয়সে জয়সূর্যেযে ভাবে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল৷ শুধু মাত্র সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ান ট্রফিতে সেভাবে ভালো করতে পারেন নি জয়সূর্য৷ তার জন্য যে তাকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে তা সরাসরি জানিযে দিয়েছেন নির্বাচক প্রধান৷
তিনি জানান আগামী দিনে দলে জয়সূর্যের ভূমিকা কি হবে তা নিযে তার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান৷ শ্রীলঙ্কা বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে নারাজ জয়সূর্য৷ এদিকে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট পন্ডিত বলেছেন, শ্রীলঙ্কা বোর্ডের এই সিদ্ধান্ত আগামী দিনে দলকে বিপদে ফলতে পারে৷