অধিনায়ক ও সহ-অধিনায়কে দৌরাত্বে কোটলার ম্যাচ জিতে সিরিজে 2-1 এগিয়ে গেল ভারতীয় দল৷ প্রথম ম্যাচে হারের পরে সারা দেশ জুড়ে যখন সমালোচনার ঝড় উঠেছিল তার মধ্যে হরভজন জানিয়ে ছিলেন বর্তমানে ভারতীয় দলের 5-2 ম্যাচে সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে৷ হরভজনের কথা সত্যি হবে কিনা তা দেখার জন্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে৷ তবে বর্তমানে ভারতীয় ব্যাটিং যে ম্যাচিওরিটি দেখাচ্ছে তা বজায় থাকলে হরভজনের কথা সত্যি হতে পারে৷
কোটলার আন্ডার প্রিপের্য়াড পিচে কিন্তু 229 রান বিপক্ষে বেগ দেওয়ার জন্য যথেষ্ট স্কোর৷ যদিও আজকের ক্রিকেট বিশ্বের যে ধরনের রান উঠে তার তুলনায় 35 ওভার খেলা শেষ হওয়ার কথা৷ কিন্তু অষ্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংর সৌজণ্যে কিন্তু ম্যাচে অতটা ম্যাড়ম্যাড়ে হয়নি৷ ধোনি ও যুবরাজ মিলে চর্তুথ উইকেটে 148 রানের পার্টনারশিপ গড়তে না পারলে কি হত তা বলা শক্ত৷
ভারতীয় দল মাত্র 229 রানে অসি টিমকে বেধে রাখার পরে স্বস্তি ছিল না ভারতীয় ড্রেসিংরুম জুড়ে৷ মাত্র 53 রানের মধ্যে প্যাভিলয়নে ফিরে গিয়েছেন তেন্ডুলকার, গম্ভীর ও শেহয়াগ৷ এই অবস্থায় ধোনি বা যুবরাজ যাওয়া মানে ক্রিকেট লেখকদের আরও একবার ধোনির নেতৃত্বকে তুলোধোনা করার সুযোগ আসবে ভেবে তৈরি প্রেস বক্স৷
তবে এই অবস্থায় মাথা ঠান্ডা রেখে ঘুড়ে দাড়াল ভারতীয় ব্যাটিং৷ এই ধরনের পিচে যে কোন সময় ব্যাটিং করা শক্ত৷ আর পরে ব্যাটিং তো বিভীষিকা৷ তার জন্য পন্টিং বাহিনী কি ভাবে ভারতীয় ব্যাটসম্যানদের প্যাঁচে ফেলা যায় তা করার জন্য সমস্থ কৌশল করে ফেলেছেন৷
তবে যে ভাবে ঘূর্ণি পিচে যুবরাজ ব্যাট করে গেলেন হয়ত তার খেলা সেরা ইনিংসের মধ্যে জায়গা করে নেবে৷ সাধারণত বল ব্যাতে আসবে সেই ধরনের উইকটে ভালোবাসেন যে কোন স্ট্রোক প্লেয়ার৷ সেখানে ঘূর্ণি উইকেট অষ্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ বার করা আর ভারত মহাসাগরে জলদস্যুর হাত থেকে নিজেদের উদ্ধার করার মত ব্যাপারে৷
যুবরাজের 78 ও ধোনির অপরাজিত 71 ম্যাচে রঙ বদলে দিয়েছে৷ তবে কম রানের পুঁজি নিয়ে যে ভাবে অসি টিম ভারতীয় ব্যাটিংকে চাপে রাখল তাতে কিন্তু আগামী দিনে আরও সর্তকতা বজায় রাখতে হবে৷