ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » থারুর প্রস্তাবকে সর্মথন মিয়াদাদের
Feedback Print Bookmark and Share
 

কোন নিরপেক্ষ জায়গায় ভারত ও পাকিস্তান সিরিজের খেলার যে প্রস্তাব ভারতের বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শশী থারু দিয়েছেন তাকে সর্মথন জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ৷

মিয়াদাদ বলেন, ভারত ও পাকিস্তান ক্রিকেট মানেই হাইভোল্টেজ ম্যাচে৷ দ্বি-পাক্ষিক সম্পর্ক ঠিক করতে এমন ধরনের ম্যাচের দরকার হয়েছে৷ নিরাপত্তা সহ একাধিক কারনে উভয় দেশে অন্য দেশে গিয়ে সিরিজ খেলতে আগ্রহী নয়৷ তবে থারুর যে ভাবে আমেরিকায় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন তা অত্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন মিয়াদাদ৷

মিয়াদাদ বলেন আমেরিকার খেলা হলে নিরাপত্তা নিয়ে যে উভয় দেশ যে প্রশ্ন তোলে তা করা সম্ভব না৷ এমন কি এর সঙ্গে আমেরিকার ক্রিকেটের প্রসার করা সম্ভব হবে বলে জানান৷ এবার উভয় দেশের বোর্ডের কাছে অনুরোধ করেছেন এই ব্যাপারে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য৷

এদিকে মিয়াদাদ বলেন থারুর প্রস্তাব থেকে পরিস্কার এবার দিল্লি অন্তত পাকিস্তানের সঙ্গে সিরিজের নৈতিক বিরোধীতা করবে না৷ এদিকে ভারতীয ক্রিকেট কন্টোল বোর্ড কর্তাদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হন নি৷ তবে পাক বোর্ডের এক সূত্র থেকে জানা গিয়েছে নিরপেক্ষ জায়গায় সিরিজ খেলার ব্যাপারে ইতিমধ্যে দুই বোর্ডের ব্যাপারে প্রাথমিক কথা বার্তা হয়েছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: জাভেদ মিয়াদাদ৷