বর্তমানে ধোনি যেখানে ব্যাট করছেন এটাই ধোনির জন্য ভারতীয় ব্যাটিং লাইনআপে সঠিক জায়গা৷ ভারতীয় টিমের ব্যাটিং লাইনআপে যেমন ট্রাফিক জ্যাম চলছে সেখানে পাঁচ নম্বর জায়গার আগে তার ব্যাট করার কোন সুযোগ নেই বলে জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার৷
গাভাসরকার বলেন, সচিন, শেহয়াগ, গম্ভীর, যুবরাজ, দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান এদের মধ্যে কাউকে টপ অর্ডার থেকে সরানো সম্ভব নয়৷ কোন একটা বা একাধিক ম্যাচে কেউ ব্যর্থ হতে পারে৷ তার জন্য আচমকা ব্যাটিং অর্ডার বদলে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়৷৷
ধোনির পাঁচ নম্বরে ব্যাট করার সিদ্ধান্তকে সর্মথন করে জানান এর ফলে যদি কোন দিন টপ অর্ডার ব্যর্থ হয় পরের দিকে দ্রুত রান তোলার মত ব্যাটসম্যান রয়েছে বলে ভরসা থাকবে৷ আবার প্রয়োজনে কম বলে বেশি রান করার মত অবস্থা এলে ধোনি সেই ভাবে ব্যাটিং করতে পারবে৷ স্বাভাবিক ভাবে দলের স্বার্থে ধোনি সঠিক জায়গায় ব্যাট করছেন৷
প্রসঙ্গত অষ্ট্রেলিয়া টিমের প্রাক্তন উইকেট রক্ষক গিলস্ক্রিষ্ট জানিয়ে ছিলেন, ধোনির দলের স্বার্থে আগে ব্যাট করতে আসা উচিত৷ একজন ফর্মে থাক স্ট্রাইক ব্যাটসম্যানের বেশি বল খেলার সুযোগ পাওয়া সঠিক সিদ্ধান্ত৷ তার থেকে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে বির্তক শুরু হয়৷