মাত্র 250 রানের পুঁজি নিয়ে শুরু করেছিল অষ্ট্রেলিয়া৷ কোটলার মত রান যা তুলে নেওয়া বিপক্ষের কাছে জলভাত৷ অন্তত এখন একদিনের ক্রিকেট যে গতিতে খেলা হচ্ছে সেখানে 250 রান তুলে বিপক্ষের হাত থেকে ম্যাচ বের করতে নিয়ে আসা কার্যত অসম্ভব৷ তবে কোটলায় না হলে কিন্তু মোহালিতে কিন্তু কাজটা অস্ট্রেলিয়া ঢঙ্গে করে দেখালেন পন্টিং বাহিনী৷ 24 রানে ম্যাচ জিতে ভারতের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে সিরিজ 2-2 করে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ান'রা৷
শেহয়াগ ও সচিন যে ভাবে শুরু করেছিল তখন অনেক হয় ভাবতে শুরু করেন হয়ত ডিনারের নির্ধারিত সময়ের আগে করতে পারবেন৷ অল্প সময়ের মধ্যে তিন উইকেট চলে যাওয়াতে কিন্তু ম্যাচের রঙ বদলে যায়৷ কোটলার মত তিন উইকেতে চলে গিয়েছে৷ মাঠে অধিনায়ক ও সহ অধিনায়ক৷ অনেকেই কোটলার পুর্নরাবৃত্তির অপেক্ষা করছেন৷ এর মধ্যে পণ্টিং যুবরাজকে রান আউট করলেন৷ সঙ্গে সঙ্গে কোটলার রিপ্লে যে হবে না তা পরিস্কার হয়ে যায়৷
এর পরে অসি টিমের আঁটোসাটে বোলিং ও আর ফ্লিডিং দিয়ে ম্যাচ জিতে নেয় পন্টিং বাহিনী৷ 250 রানের বিরুদ্ধে 24 রানে ম্যাচে জেতা অসি টিম যে চোট আঘাতের সমস্যা কাটিয়ে উঠে আবারও স্বমূর্তিতে৷ স্বাভাবিক ভাবে সিরিজের বাকি ম্যাচে যে ধোনিক বাহিনীর সামনে শক্ত চ্যালেঞ্জ রয়েছে তা পরিস্কার হয়ে যায়৷
এদিকে ম্যাচ হেরে দৃশ্যতই হতাশ ধোনি জানিয়েছেন ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হয়েছে৷ 250 রান এই পিচে পরে ব্যাট করে করা কোন শক্ত কাজ নয়৷ সেখানে কার্যত ভারতীয় ব্যাটিং পরের দিকে নুন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারে নি৷
উল্টো দিকে ম্যাচে জিতে খুশি পন্টিং জানিয়েছেন আগামী দিনে কি ভাবে দলের ব্যাটিং আরও শক্তিশালী করা যায় তার প্রয়াস করতে হবে৷ দলের প্রথম সারির বোলার না থাকলে যে বোলিং বেশ ভালো হয়েছে তাতে খুশি পন্টিং৷