রঞ্জি প্লেট গ্রুপের ম্যাচে শ্রীনগরে খেলতে যেতে সার্ভিসেস টিম অরাজি হলে তা নিয়ে নতুন করে ভারতীয় ক্রিকেটে বির্তক শুরু হযেছে৷ ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ফারুখ আব্দুলা এতটাই বিরক্ত যে তিনি সরাসরি এই নিয়ে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও ভারতীয় ক্রিকেট কন্টোল বোর্ডের কাছে৷
ফারুখ আব্দুলার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছ ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে পক্ষ থেকে জানিয়ে হয়েছে তার তদন্ত করে দেখছেন৷ যদি দেখা যায় বিনা কারণে সার্ভিস টিম খেলতে অরাজি হয়েছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
বি সি সি আই সূত্রে খবর, এখন পর্যন্ত পাওয়া তথ্য জানা গিয়েছে শুধু মাত্র নিরাপত্তার অজুহাতে খেলতে অরাজি হয়েছে সার্ভিসেস৷ এদিকে জম্মু-কাশ্মীরের বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন উপত্যাকায় দাড়িয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরম ও প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন অবস্থা স্বাভবিক৷
উপতক্যায় জঙ্গিদের প্রভাব কমেছে, এর পরে যদি কোন ভাবে দেশের কোন দল এখানে আসতে অরাজি হয় তাহলে দেশের বাইরে ভারতের সন্মাহানী হবে৷ তার জন্য সার্ভিসেসের উচিত ছিল এখানে খেলতে আসা৷ এদিকে সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের বর্তমান অবস্থার কথা মাথায রেখে জম্ম-কাশ্মীরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতৃত্ব৷
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর সার্ভিসসে শ্রীনগরের খেলতে রাজি না হওয়াতে তাদের সাসপেন্ড করা হতে পারে৷