ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » চোট পেয়ে সিরিজের বাইরে সিডেল (seedeal out of tema due injuries)
Feedback Print Bookmark and Share
 

সাত ম্যাচের ভারত ও অষ্ট্রেলিয়া সিরিজে ফলাফল বর্তমানে 2-2৷ সিরিজে কে জিতবে তা নিয়ে সংশয় থাকলে, সিরিজে সমতা ফেরাতে গিয়ে অথবা নিজের বিশ্ব চ্যাম্পিয়ান মুকুট অক্ষত রাখতে গিয়ে যেভাবে প্রায় প্রতিম্যাচে মূল্য দিতে হচ্ছে অসি টিমকে তা সাম্প্রতিক কালে হয় নি৷ মোহালির শেষ ম্যাচে অসি জোরে বোলার পিটার সিডেল চোট পেয়ে টুর্নামেন্টের বাইরের চলে গেলেন৷

ম্যাচের শুরুতে 5 ওভার বল করলেও তার পরে মাঠের বাইরের চলে যান৷ সারা ম্যাচে মাঠে ফিরতে পারেন নি সম্ভাবনাময় জোরে বোলার৷ ম্যাচ শেষে অসি টিম সূত্রে খবর সিডেল তার বা হাতে চোট পেয়েছেন৷ তার জন্য আরও বল করার মত ঝুকি নেন নি৷

এবার বুধবার দেশে ফিরে যাবেন সিডেল৷ তার পরিবর্তে একজন জোরে বোলার ইতিমধ্যে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তৈরি হয়েছেন৷ যেভাবে সিরিজের শুরু থেকে প্রায় প্রতিম্যাচে একজন খেলোয়াড় সি দলের চোট পাচ্ছেন তা নিয়ে উদ্ধেগে অসি টিম ম্যানেজমেন্ট৷ এদিকে পন্টিংকে এই নিয়ে জিঞ্জাসা করা হলে কোন মন্তব্য করতে রাজি হন নি৷

অসি টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে সিডেলের চোট থাকলে তা তেমন গুরুতর নয়৷ তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিস সিরিজের কথা মাথায় রেখে কিন্তু তাকে আগেভাগে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মোহালির ভারত অষ্ট্রেলিয়া