ভারত ও পাকিস্তান বাইশ গজে যুদ্ধ আপাতত হচ্ছে না বলে জানিয়ে দিলেন বোর্ডের মুখপাত্র রাজীব শুক্লা৷ তিনি জানিয়েছেন চলতি ভারত ও অষ্ট্রেলিয়া সিরিজের চর্তুথ ম্যাচে দেখতে ভারতে এসেছিলেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান বাট৷ তখন তিনি সাক্ষাত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান শশাঙ্ক মনোহরের সঙ্গে৷ সেই বৈঠেকে ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান৷
পাক ক্রিকেট বোর্ড বা দলের খেলোয়াড়দের এমন আগ্রহ নতুন কিছু নয়৷ তবে আলোচনায় ভারতীয় বোর্ডের প্রধান অত্যন্ত খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছেন কোন ভাবে এখন দ্বি-পাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়৷ আগামী সাত আট মাস ভারতের সামনে ঠাসা সূচি রয়েছে৷ সেখানে অন্য কোন সিরিজ হওয়ার কার্যত অসম্ভব৷
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পাক বোর্ডের প্রধানকে অনুরোধ করা হয়েছে আগামী সাত-আট মাস অপেক্ষা করার জন্য৷ এর পাশাপাশি উভয় দেশের সিরিজ কোথায় হবে তা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ পাক বোর্ড কিন্তু কোন নিরপেক্ষ জায়গায় সিরিজ খেলার ব্যাপারে যে রাজি তা আলোচনায় জানিয়ে দিয়েছেন৷
এদিকে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজের আগে কিন্তু সরকারের অনুমতি দরকার৷ এদিকে স্বারাষ্ট্র মন্ত্রকের কর্তাদের এই ব্যাপারে জিঙ্গাসা করা হলে কোন মন্তব্য করতে রাজি হন নি৷
কিছু দিন আগে কেন্দ্রীয় বিদেশ দপতরের প্রতিমন্ত্রী শশী থারু মার্কিন মুলুকে ভারত ও পাকিস্তানে ক্রিকেট সিরিজের হয়ে সওয়াল করেছিলেন৷