ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » রঞ্জি অভিযান ভালো ভাবে শুরু করল বাংলা (bengal showing good performance aginst maharshtra)
Feedback Print Bookmark and Share
 

ঘরোয়া ক্রিকেট মরসুম একের পর এক ব্যর্থতা দিয়ে শুর করার পরে অন্তত মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি অভিযান অন্তত প্রথম দিনে সফল ভাবে শুরু করল লক্ষীরতন শুক্লা বাংলা দল৷ দল কেমন পারফরফর্ম তা দেখার জন্য ম্যাচের প্রথম ঘন্টা থেকে সি এ বি প্রশাসকরা সর্তক নজর রেখেছিলেন পুনের দিকে৷ অন্তত প্রথম দিনে পুনে তাদের হতাশ করে নি৷

চা বিরতির আগে 179 রানে অল আউট মহারাষ্ট্র৷ বাংলার হয়ে ভালো বল করেন রণদেব বসু, অশোক দিন্দা ও শিবসাগর সিং৷ লাঞ্চের আগে একাই মহারাষ্ট্রের চার প্রথম সাড়ির ব্যাটসম্যানকে প্যাভেলিয়ানে পাঠিয়ে দিয়েছিলেন রণদেব৷ প্রথম থেকে তাকে যোগ্য সঙ্গত করে গিয়েছেন অশোক দিন্দা৷

মহারাষ্ট্রের প্রথম ইনিংস শেষে রণদেব নিয়েছেন 67 রানে 5 উইকেট, অন্যদিকে অশোক দিন্দা 65 রানে 3 উইকেট৷ বাঁ হাতি স্পিনার শিবসাগর সিং নিয়েছেন 12 রানের 2 উইকেট৷ বাংলার বোলারদের সম্মিলিত দাপটে বেশ বেকায়দায় মহারাষ্ট্র৷ এমননিতে মহারাষ্ট্রের টিম আর মুম্বাইয়ের রঞ্জি টিমের মধ্যে কোন তুলনা হয় না৷ এর এতটাই দুর্বল ও অনভিঞ্জ যে একদিকের রণ'র সুইং অন্যদিকে অশোক দিন্দার পেস সামলাতে হিমসিম অবস্থা৷

এদিকে চা বিরতির পরে বাংলা টিম ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ 52 রানে 2 উইকেট৷ এর মধ্যে আই সি এল ফেরত দীপ দাশগুপ্ত মাত্র 1 রানে আউট হয়েছেন৷ তবে তার বিরুদ্ধে যাওয়া এল বি সিদ্ধান্ত নিয়ে ক্ষুদ্ধ বাংলা শিবির৷ বিনির পারিবারিক সমস্যায় দলের অস্থায়ী কোচ গৌতম সোম বলেন, সবটাই ক্রিকেটের অঙ্গ৷ কোন ভাবেই যেন টিমের ফোকাস নষ্ট না হয় তার জন্য বাড়তিও সর্তকতা নিয়েছেন৷

অধিনায়ক লক্ষী গলায় সর্তকতা, বলেন আগে মহারাষ্ট্রের প্রথম ইনিংসের রান টপকে যেতে হবে৷ পরে সরাসরি জেতা নিয়ে ভাবা যাবে৷ আগে তিন পযেন্ট নিশ্চিত করে পাঁচ পয়েন্টের জন্য ঝাঁপাতে চাইছে দল৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: সি এ বি মহারাষ্ট্র রঞ্জি