ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের করা মনোভাবের সামনে পিছু হটলেন সার্ভিসের স্পোর্টস কন্ট্রোল বোর্ড৷ বি সি সি আই য়ের পক্ষ থেকে সার্ভিসের নিরাপত্তার কারণে জম্মু-কশ্মীরের শ্রীনগরে ম্যাচে খেলতে অরাজি হওয়ার পরে দ্রুত বোর্ড তাকে চলতি বছরের রঞ্জি প্লেট গ্রুপ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে৷
অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সার্ভিসেসের পক্ষ থেকে দ্রুত বোর্ডের কাছে তাদের উপরে নিশেধাঞ্জা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন৷ পাশাপাশি তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন নতুন করে এই ম্যাচের দিন নির্ধারিত হলে তাদের খেলতে কোন সমস্যা নেই৷
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু সার্ভিসের ব্যাপারে কিছু জানাতে রাজি হন নি৷ জানা গিয়েছে সার্ভিসেস ম্যাচ নানা খেলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়ে বোর্ড তাদের সাসপেনশনের কথা জানিয়ে দিয়েছে৷ এবার সার্ভিসেসের উপর থেকে কোন ভাবে সাসপেনশন তোলা হবে কিনা তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয় নি বোর্ড কর্তারা৷ বোর্ড প্রেসিডেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷
সার্ভিসেস জানিয়েছে তারা ভারতীয় বোর্ডের কাছ থেকে সহযোগিতা আশা করছেন৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর রাজ্য ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন করে ম্যাচে নির্ধারিত হলে তাদের খেলতে কোন সমস্যা নেই৷