পাক ক্রিকেট ইউনিসকে নিয়ে বির্তক কিছুতেই থামছে না৷ এবার নতুন করে টি-20 ক্রিকেট খেলতে চেয়ে নতুন বির্তকের জন্ম দিলেন ইউনিস খান৷ সাম্প্রতি জানিয়েছেন টি-20 খেলতে আগ্রহী৷ ইউনিসের এই মন্তব্য সামনে আসার পরে একাধিক প্রাক্তন ও, বর্তমান পাক দলের খেলোয়াড় ও পাক বোর্ডের এক অংশ তার এই মনোভাবে বিরক্ত৷
ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ জেতার পরে ক্রিকেটের এই প্রতিযোগিতা থেকে সরে দাড়ানোর কথা জানিয়ে ছিলেন ইউনিস৷ তার পরে পাক বোর্ড আফ্রিদিকে টি-20 টিমের অধিনায়ক নির্বাচিত করেছেন৷ ওয়েস্ট ইন্ডিসে হতে চলা বিশ্বকাপে পাক দলের নেতৃত্বে থাকবেন আফ্রিদি৷ সেখানে নতুন করে ইউনিসের টি-20 খেলার আগ্রহ প্রকাশ করা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন পাক ক্রিকেট বোর্ডের কর্তারা৷
নাম না জানিয়ে পাক বোর্ডের এক প্রভাবশালী কর্তা জানিয়েছেন ইউনিসের এমন মন্তব্য পাক ক্রিকেটের ক্ষতিও করবে৷ পরিস্কার করে দিয়েছেন বর্তমান পাক দলের একাধিক সদস্য কিন্তু ইউনিসকে কোন ভাবে নেতৃত্বে মেনে নিতে রাজি নয়৷ তবে পাক বোর্ড ও আফ্রিদি মধ্যস্থতায় তারা ইউনিসকে মেনে নিচ্ছেন৷ এবার যদি ইউনিস এমন মন্তব্য করে যেতে থাকেন তাহলে অবস্থা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে৷
পাক বোর্ডের এক কর্তা বলেন, আগে পাক বোর্ড ইউনিসকে 2011 সলরে বিশ্বকাপ পর্যন্ত অধিনায্ক নিয়োগ করেছে৷ তবে এমন মন্তব্য করতে থাকলে পাক বোর্ড বাধ্য হবে ইউনিসকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে৷