ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » অসি শিবির চোটের তালিকা নতুন সংযোজন মসেস (moses ruled out from 5th odi)
Feedback Print Bookmark and Share
 

ভারত ও অষ্ট্রেলিয়া চলতি সিরিজে অষ্ট্রেলিয়া দলের চোটের তালিকা একটু দীর্ঘতর হল৷ চর্তুথ ম্যাচে জোরে বোলার সিদেল চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার পরে এবার নতুন করে অসি টিমের জন্য খারপ খবর দলের নির্ভযোগ্য অলরাউন্ডার মসেস হেনরিকস কুচকির চোটের জন্য সিরিজের পঞ্চম ম্যাচে খেলতে পারবেন না৷

অষ্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসন জানিয়েছেন চোটের জন্য আগামী ম্যাচে খেলতে পারবেন না মসেস৷ তবে বাকি দুটি ম্যাচে যেন খেলতে পারেন তার জন্য তাকে দ্রুত সুস্থ কররা চেষ্ঠা চালানো হচ্ছে৷ এই মুহূর্তে মসেসকে দেশে পাঠিয়ে দিয়ে তার পরিবর্ত খেলোয়াড় চেয়ে পাঠানোর কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন অসি টিম ম্যানেজমেন্ট৷

প্রসঙ্গত বরোদাতে সিরিজের প্রথম ম্যাচে জেমস হোপ একই ধরনের চোট পেলে অসি টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তার জায়গায় মসেস টিমের সঙ্গে যোগ দিয়েছেন৷ ইতিমধ্যে ব্রেট লি, অল রাউন্ডার জেমস হোপস, উইকেট টিম পৈইন, পিটার সিডেল৷ সিরিজে আসার আগেই মাইকেল ক্লার্ক আঘাত পেয়ে দলের সঙ্গে আসেন নি৷

এদিকে প্রশ্ন দেখা দিয়েছে অত্যধিক ম্যাচ না আবহাওয়া ঠিক কি কারণে এভাবে একেরে অপর এক খেলোয়াড় চোট পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মসেস ভারত ও অষ্ট্রেলিয়া