ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » ব্যাটিং ব্যর্থতার জন্য মহারাষ্ট্র ম্যাচে চাপে বাংলা (bengal fail to take advantage of week maharahatra)
Feedback Print Bookmark and Share
 

মহারাষ্ট্রের সঙ্গে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিনে রণদেব বসু ও অশোক দিন্দা বোলিং ভর করে বাংলা যথেষ্ট সুবিধাজনক অবস্থায় থাকলে ব্যাটিং ব্যর্থতার জন্য তার পুরো সুবিধা নেওয়া গেল না৷ প্রথম ইনিংসে লিড নেওয়ার সৌজন্য যদিও তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করা গিয়েছে৷ যে ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পাওয়া উচিত সেখানে এই ধরনের দুধর্ষ ব্যাটিং লাইনআপ নিয়ে মহারাষ্ট্রের মত দুর্বল বোলিংর বিরুদ্ধে 500 কাছাকাছি রান না তুলতে পারটা ব্যর্থতা৷

দলের মিডল অর্ডার সেভাবে সুবিধা করতে না পারার জন্য বাংলার ব্যাটিং শেষে হয়ে যায় 325 রানের৷ সপ্তম উইকেটের জুটি মনোজ তেওয়ারি ও অভিষেক ঝুনঝুনওয়াল রুখে না দাড়ালে এই রান তোল সমস্যা হয়ে যেতে৷ এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে কিন্তু প্রায় 50 মত রান তুলে ফেলেছে মহারাষ্ট্র৷ প্রথম ইনিংসের মত কিন্তু রণদেব বা অশোক দিন্দাকে ততটা ভয়ঙ্কর মনে হয় নি৷

আই সি এল ফেরত যে সকল খেলোয়াড় বাংলা দলে জায়গা পেযেছেন সেখানে অভিষেক ঝুনঝুনওয়্য়ালার জায়গা পাওয়া যে সঙ্গত তা তার রান দেখে পরিস্কার৷ তবে টপ অর্ডারে ব্যাত করতে আসা দীপ ও রোহনকে নিয়ে কিন্তুই সংশয় রয়ে গিয়েছে৷ অনেকেই মনে করছেন দীপের আর ক্রিকেটকে দেওয়ার কিছু নেই৷ তার থেকে অভিষেককে ব্যাটিং অর্ডারে আগে নিয়ে এসে নিচের দিকে রোহন বন্ধোপাধ্যায়কে নিলে দল শক্তিশালে হবে৷

এদিকে দলের মিডিল অর্ডার কেন ঠিক মত রান করতে পারছে অনা তা নিয়ে বিচলতি অস্থায়ী কোচ গৌতম সোম৷ তিনি জানান ম্যাচ শেষ হলে দলের ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলা জরুরি৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মহারাষ্ট্র রঞ্জি ট্রফি