আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে পাক জাতীয় দলের সমস্থ খেলোয়াড়কে খেলতে দেখা যাবে বলে জানিয়ে দিল পাক বোর্ড৷
পাক বোর্ডের প্রধান ভারত ও অষ্ট্রেলিয়া সিরিজের চর্তুথ ম্যাচে দেখতে ভারতে এসেছিলেন৷ সেই সময় ভারতীয় বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার পাশাপাশি আই পি এলের চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে বৈঠক করেন৷ সেখানে বাট জানিয়ে দিয়েছিলেন আই পি এলে পাক খেলোয়াড়দের খেলতে কোন সমস্যা নেই৷ তবে ভিসা সংক্রান্ত সমস্যার যেন পাক খেলোয়াড়দের সিরিজে আংশ নেওয়া নিযে সমস্যা না হয় সেই ব্যাপারে দেখার জন্য মোদীকে অনুরোধ করেছেন৷
মোদী জানিয়ে দিয়েছেন তিনি আগেভাগে স্বারাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সন্গ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন৷ গত বছরে নির্বাচনে জন্য আই পি ভারত থেকে সরিয়ে নিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে হয়েছিল৷ তার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের কেন্দ্রের সমতি না থাকার জন্য কোন পাক খেলোয়াড় অংশ নিতে পারেন নি৷
এবার কিন্তু টুর্নামেন্টে সমস্ত পাক খেলোয়াড় অংশ গ্রহণ করবে বলে পাক ক্রিকেট বোর্ড কর্তারা জানিয়ে দিয়েছেন৷ এদিকে এই সিদ্ধান্তে খুশি বিভিন্ন ও পাক ক্রিকেটারা৷