ক্রিকেট বিশ্ব জুড়ে যে ভাবে সমস্থ ধরনের ক্রিকেট ম্যাচে খেলা হচ্ছে সেই কারণে অধিকাংশ খেলোয়াড় চোট পাচ্ছে বলে জানান অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহি অফিসার পল মার্শ৷ তিনি বলেন এখন আগের ক্যালেন্ডারের সঙ্গে টি-20 যোগ হয়েছে৷ পাশাপাশি আই সি সি অনুমোদিত বিভিন্ন দেশ টি-20 ক্রিকেট শুরু করেছে৷ স্বাভাবিক ভাবে খেলোয়াড়দের উপরে শারিরীক ধকল বৃদ্ধি পাচ্ছে৷ এই কারণে দলের অধিকাংশ খেলোয়াড় চোট পেয়ে দলের বাইরে চলে যাচ্ছেন৷
বর্তমানে অসি টিম ভারতে সাত ম্যাচের এক দিনের সিরিজ খেলতে আসার পরে এক হাফ ডজন খেলোয়াড়া চোটের কারণে সিরিজের বাইরে চলে গিয়েছে৷ সিরিজে শুরু হওয়ার আগে দলের সহ-অধিনায়ক চোটের কারণে আসতে পারেন নি৷ এভাবে ক্রিকেট খেলা হলে আগামী দিনে চোট আঘাত পাওয়ার সম্ভাব্বনা আরও বৃদ্ধি পাবে৷
কি ভাবে খেলোয়াড়দের চোট আঘাত কম হতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আই সি সি সহ আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার কাছে অনুরোধ করেছেন পল মার্শ৷ ভারতে সাত ম্যাচের সিরিজে খেলতে আসার আগে ইংল্যান্ডে অ্যাসেজ সহ সাত ম্যাচের একদিনের সিরিজ খেলে অষ্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ান ট্রফিতে অংশ নিতে গিয়েছিল৷ সেখানে থেকে সরাসরি এখানে সাত ম্যাচের সিরিজ খেলতে ভারতে এসেছে৷ এর পরে আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিসের সঙ্গে মুখোমুখি হতে হবে অসি টিমকে৷ এভাবে সারা বছর জুড়ে ক্রিকেট খেলা হলে আগামী দিনে চোট আঘাত আরও বৃদ্ধি পেতে পারে৷