ভাগ্যের একটু সাহায্য পেলে হয়ত পুনে থেকে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলা চলতি মরসুমের রঞ্জি অভিযান শুরু করতে পারবে৷ প্রথম ইনিংসে লিড নেওয়াতে ইতিমধ্যে তিন পয়েন্ট নিশ্চিত এখন দরকার পাঁচ পয়েন্ট৷ সেই কাজ করতে গেলে বাংলার বোলার ও ব্যাটসম্যানদের একযোগে নিজেদের কাজ করতে হবে৷
মহারাষ্ট্রের পক্ষ থেকে বিপক্ষের শিবিরে লড়াই পৌছে দিলেন মহারাষ্ট্রের অধিনায়ক৷ বাংলার বোলারদের ঠান্ডা মাথায় সামাল দিয়ে 114 রানের এক ইনিংস খেলেছেন৷ ইতিমধ্যে মহারাষ্ট্র দ্বিতীয় ইনিংসে 159 রানে এগিয়ে গিয়েছে৷ এর সঙ্গে 100 রান যোগ করতে পারলে কিন্তু বেকায়দা পরে যাবে বাংলা টিম৷
অধিনায়ক লক্ষী বলেন সৌরাশিস ও রণ যে ভাবে বল করছে তাতে তিনি উইকেট পেতে খুব সময় লাগবে না৷ প্রথম ইনিংসে মহারাষ্ট্রকে ভাঙ্গার কাজটা যদি করেছিলেন রণদেব আর তাকে সঙ্গত করেছিলেন অশোক দিন্দা৷ দ্বিতীয় ইনিংস এক বছরের বেশি সময পরে মাঠে ফিরে সৌরাশিস মহারাষ্ট্রের ব্যাটিং অর্ডারে ধস নামালেন৷ তাকে সঙ্গত করলেন রণদেব৷
এই ইনিংসে অশোক দিন্দা কিন্তু ব্যর্থ৷ উইকেট থেকে সহযোগিতা না পেলে অশোক দিন্দাকে খুব বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে না৷ সেখান রণদেব নিজের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে কাজের কাজটা করে যাচ্ছেন৷ অধিনায়াক লক্ষী বলেন দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী 200 বা তার কিছু বেশি রান তাড়া করা খুব শক্ত হবে না৷