ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » আইপিএলের ম্যাচে নিয়ে মোদী বিরোধীতায় বোর্ড (bcci oppsoe modi plan to extend matchj number)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আই পি এলের বিগত দুই বছরের সাফল্য উত্সাহিত ললিত মোদী জানান তিনি বর্তমান বছরে টিমের সংখ্যা 8 থেকে বাড়িয়ে 10 করতে চাইছেন৷ টিমের সংখ্যা বৃদ্ধি হলে যে ম্যাচের সংখ্যা বৃদ্ধি হবে তা স্বাভাবিক৷ ললিত মোদীর প্রাথমিক পরিকল্পনা অনুসারে 10 টিমের আই পি এলে 94 -টি ম্যাচে হবে৷ বর্তমানে যেখানে ম্যাচ হচ্ছে 56-টি৷ এক ধাক্কায় ম্যাচের সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুনের কাছাকাছি অন্যদিকে আবার টিমের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে ললিত মোদী যে পরিকল্পনা করেছেন তাতে বিশেষ সায় নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তাদের৷

এখানে বোর্ডের এক অংশ এক ক্রিকেটীয় ব্যাখ্যা নিয়ে এসেছেন৷ আই পি এল খেলার পরে অধিকাংশ খেলোয়াড় চোট পাচ্ছে৷ স্বাভাবিক ভাবে জাতীয় দলের পারফরমেন্সে তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে৷ এবার ম্যাচের সংখ্যা এত বেড়ে গেলে চোট আঘাত বৃদ্ধি পাবে৷ তার জন্য এখন বোর্ড আনুষ্ঠানিক ভাবে মোদীকে কোন নির্দেশ না দিলেও তার পরিকল্পনা পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছেন৷

ললিত মোদী গত দুইবারের আই পি এলে সাফল্য খুশি হয়ে যখন আই পি এলকে আরও জনপ্রিয় করতে ব্যস্থ তখন কিন্তু ভারতীয় বোর্ডের মোদী বিরোধী অংশ তাকে আই পি এলের টিমের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্তের বিরোধীতা করতে ব্যস্থ৷
এখানে তথ্য খুঁজুন