ক্রিকেটের খবর | ক্রিকেটের প্রোফাইল | নিবন্ধ | ক্রিকেট স্ট্যাট | টি-20 বিশ্বকাপ 09 | ডাউনলোড ক্রিকেট ট্রিকার
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » ক্রিকেট » ক্রিকেটের খবর » নাইট রাউডারে অধিনায়ক পদে ফিরলেন সৌরভ (saurav back as caption in night rider)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
সমস্থ জল্পনা কল্পনার শেষ আগামী বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাউডারের নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলি৷ নাইট রাউডার টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে বৈঠকের পরে একথা জানিয়ে দিয়েছে৷

প্রসঙ্গত প্রথমবারের আই পি এল নাইট রাউডার দলের নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি৷ তার পরে দ্বিতীয়বার কোচ জন বুকানানের পরামর্শে সৌরভকে সরিয়ে দিয়ে দলের উইকেটরক্ষক ব্রান্ডান ম্যাকুলামকে দায়িত্ব দেওয়া হয়৷ তার পরে গতবারের নাইট রাউডার আই পি এলে সব থেকে খারাপ পারফর্ম করে৷ তখন থেকে বুকানান ও ম্যাকুলামের সরে যাওয়া নিশ্চিত হয়ে যায়৷

টিমের ব্যর্থতার পরে হতাশ শাহরুখ কিন্তু বুকানানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তখন পরিস্কার হয়ে আগামীবারে দলে থাকলে অধিনাযক পদে থাকবেন না ম্যাকুলাম৷ এর পরে সৌরভের অধিনায়ক পদ পাওয়া এক রকম নিশ্চিত ছিল৷ এবার নাইট কতৃপক্ষ তা ঘোষণার পরে জল্পনার অবসান হল৷

এদিকে দলের কোচ নিযুক্ত হয়েছেন ডেভ হোয়াটমোর, দলের ফিজিও লিপাস ও মনোবিদ লা রু৷ অন্তত এইবার আই পি এলে ভালো ফল করার জন্য অনেক আগে থেকে তৈরি হয়ে মাঠে নামতে বদ্ধ পরিকর নাইট কতৃপক্ষ৷ এর সঙ্গে দলের বোলারদের পরামর্শদাত হিসাবে থাকবেন প্রাক্তন পাক অধিনায়ক ও জোরে বোলার আক্রম৷
এখানে তথ্য খুঁজুন