ভুলে ভরা রনকৌশল ডোবালো ভারতকে PTI
শুক্রবারের ম্যাচে ভারত 153 রান করে৷ একমাত্র যুবরাজ এবং ইউসূফ পাঠান ছাড়া কেউ তেমন রানই পাননি৷ সবথেকে খারাপ খবর ভারতের প্রথম তিনজন ব্যাটসম্যান গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না কোন রানই পাননি৷ টেকেননি ধোনি৷ প্রথম চারজন ব্যাটসম্যান রান না পাওয়াতে মিডল অর্ডারে চাপ বৃদ্ধি পায়৷ তাও যুবি আর পাঠানের যুগলবন্দীতে দেড়শো রান পেড়িয়ে যায় ভারত৷
আরো পড়ুন...  
আইসিসি 20-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 130 রানে হারিয়ে দল ভাল শুরু করল৷ এমনটাই জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ৷ দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে সুপার আটে পৌঁছে গেল৷ সাংবাদিকদের স্মিথ জানান, "প্রতিযোগিতার প্রথমদিকে অঘটন দেখে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম৷ এই পরিস্থিতিতে অন্য দলকে কঠিন বার্তা পৌঁছানোর দরকার ছিল ও আমরা সেটাই করেছি৷"
টি-20 বিশ্বকাপ থেকে বেড়িয়ে গেল বাংলাদেশ৷ আয়ারল্যান্ড তাদের হারিয়ে দিল 6 উইকেট৷ অবরিন সর্বাধিক 40 রান করেন আইরিশদের হয়ে৷ এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 137 রান করল বাংলাদেশ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হত৷কিন্তু তারা দু'টো ম্যাচেই হেরে গেল৷
নেদারল্যান্ডকে 82 রানে হারাল পাকিস্তান
যেকোন মূল্যেই জয় দরকার অস্ট্রেলিয়ার
আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
দলকে সতর্ক করলেন গেইল
শেষ আটে পৌঁছালো দক্ষিণ আফ্রিকা
ফিল্ডিং নিল স্কটল্যান্ড
বিজয় অভিযান শুরু চ্যাম্পিয়ানদের
গেইল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
 
অতিরিক্ত
বীরেন্দ্র সেহওয়াগের অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন যুবরাজ সিং৷ বোর্ড সেক্রেটারী শ্রীনিবাসন শুক্রবারই সহ অধিনায়ক হিসেবে যুবির নাম ঘোষণা করেন৷ পুরো টি-20 বিশ্বকাপেই সহ অধিনায়ক থাকবেন তিনি৷ শ্রীনিবাসন জানান, সেহওয়াগের অনুপস্থিতিতেই যুবিকে সহ অধিনায়ক করা হচ্ছে৷
যতই মজার ক্রিকেট বলে ইউনূস খান ব্যঙ্গ করুক না কেন, কিউয়িদের বিরুদ্ধে হারলে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্নচিহ্ণ দেখা দিতে পারে৷ কেননা শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে আগেই ব্যাকফুটে পাকিস্থান৷ এবারে কিউয়িদের কাছে হারলে সেমির আগেই থেমে যেতে হবে পাকিস্থানকে৷ আর সেক্ষেত্রে গতবারের রানার আপের আর কিছুই করার থাকবে না৷