ভারতের অলিম্পিয়ান শ্যুটার অলিম্পিক শুরু হবার পূর্বেই অসূস্থ হয়ে পড়লেন৷
অবশ্য তিনি অসূস্থ হওয়া স্বতেও রীতিমত অভ্যাস চালিয়ে যাচ্ছেন৷ ভারতীয় শ্যুটিংয়ের প্রধান কোচ সন্নী থামস জানান রাজপুতের জ্বর হয়েছে, কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে তিনি ফিট হয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেন৷
থামস আরও জানান মালয়েশিয়াতে প্রতিযোগিতা চলাকালীন তার জ্বর হয়েছিল, সেখানে ওষুধ পর্যন্ত খেয়েছিল৷ অবশ্য তিনি আশ্বস্ত করে জানান ভয়ের কিছু নেই, প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বেই ঠিক হয়ে যাবে সঞ্জীব৷
|