অলিম্পিক উপলক্ষে বার্ডস নেস্ট জাতীয় স্টেডিয়ামের বাইরে চিনের জাতীয় পতাকা বিক্রির পরিমাণ খুব বেড়ে গেছে৷
এই স্টেডিয়ামে আগামীকাল অলিম্পিক খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে৷ উদ্বোধনী স্থলের বাইরে প্রচুর সংখ্যায় পর্যটক ফটো তুলছে৷ আর এইটার লাভ তুলছে অসংখ্য ফেরীওয়ালা, তারা চিনের জাতীয় পতাকা বিক্রি করছে৷
ফেরীওয়ালাদের মধ্যে অনেকেই স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিভিন্ন প্রয়োজনে চিনের জাতীয় পতাকা বিক্রি করছে৷ প্রসঙ্গত পাঁচটি হলুদ তারা যুক্ত লাল রংয়ের পতাকা বিক্রির জন্য প্রচলিত৷
|